ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

গণতন্ত্র রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

admin by admin
September 15, 2026
in জাতীয়
0
গণতন্ত্র রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

RelatedPosts

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বহু ত্যাগ, রক্তপাত ও সন্তানদের প্রাণের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘকাল লড়াই করে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এখানে সরকার গঠন হয়েছে। এই সরকার অতি দ্রুততার সঙ্গে দেশকে একটি ভগ্নস্তূপ থেকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করছে।

গণতন্ত্রের পক্ষে কাজ করা মানুষদের ‘ফিনিক্স পাখি’র সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধ্বংসস্তূপ থেকে বারবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্র পেয়েছি। গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব।

আজকে যে বিরোধী দল আছে, সরকারি দল আছে—আমি মনে করি সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব হবে গণতান্ত্রিক অবস্থাকে টিকিয়ে রাখা।

রাষ্ট্রপতি আরও বলেন, সংসদের প্রধান দায়িত্ব হবে সংসদকে কার্যকর করা। বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দ্বিমত থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, সেই দ্বিমতগুলো আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকার অর্থেই বাসযোগ্য আবাস নির্মাণের তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, “অতীতে আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য, সামনের লড়াই হচ্ছে আমাদের দেশকে পুনর্গঠন করবার জন্য ও গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য।

দেশের মানুষ গণতন্ত্রের জন্য বারবার সংগ্রাম করে বাধা পেলেও এবার যে সুযোগ এসেছে, তা যেন অবহেলায় হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সিলেটের স্থানীয় বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা যথেষ্ট যোগ্য। তাঁরা স্থানীয় সমস্যাগুলো নিয়ে কথা বলছেন এবং ইতিমধ্যে অনেকগুলো বড় বড় উন্নয়ন কাজ সামনে চলে এসেছে। এসব কাজ এগিয়ে যাওয়ার মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

Next Post

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

Next Post
৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.