• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসিসহ ৩০ জন  

admin by admin
September 9, 2026
in Uncategorized, অন্যান্য, খেলাধুলা, সারা বাংলা
0
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসিসহ ৩০ জন  

RelatedPosts

দিনাজপুরে অধিক ফলনে আউস ধানের লক্ষ্যমাত্রা অর্জিত

ছয় শতাংশ সুদে নবায়নযোগ্য জ্বালানিতে ১,৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার

গ্যাসের চাপ বৃদ্ধিতে বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে স্বস্তি

 ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় বিশ্বকাপজয়ী স্পেনের ছয় ফুটবলার জায়গা পেয়েছেন। সংক্ষিপ্ত তালিকায় আছেন ২০২৫ সালের ব্যালন বিজয়ী ফ্রান্সের উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে।

১৭তম বারের মতো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। রেকর্ড নবমবারের মত ব্যালন ডি’অর জয়ের সুযোগ তৈরি হয়েছে গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মেসির।

টানা তৃতীয়বারের মত ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি পাঁচবারের বিজয়ী পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্যালন ডি’অর ইতিহাসে রেকর্ড ১৮ বার মনোনয়ন পাওয়া একমাত্র খেলোয়াড় রোনালদো।

স্পেন থেকে সংক্ষিপ্ত তালিকায় নাম আছে- লামিনে ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেস, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া ও ফ্যাবিয়ান রুইজের।এছাড়াও জায়গা পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। ক্লাব ও জাতীয় দলের গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে কেইন।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বার্সেলোনার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো পেদ্রি ও রাফিনিহার। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানে ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা (পুরুষ) : উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স), উইলিয়াম সালিবা (আর্সেনাল ও ফ্রান্স), দাইয়ু উপামেকানো (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড), পাউ কুবার্সি (বার্সেলোনা ও স্পেন), মার্ক কুকুরাইয়া (চেলসি ও রিয়াল মাদ্রিদ ও স্পেন), লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন), রদ্রি (ম্যানচেস্টার সিটি-বার্সেলোনা ও স্পেন), ফাবিয়া রুইস (পিএসজি ও স্পেন), ফেররান তরেস (বার্সেলোনা-পিএসজি ও স্পেন), লিওনেল মেসি (ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান ও আর্জেন্টিনা), লুইস দিয়াস (বায়ার্ন মিউনিখ ও কলম্বিয়া), ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল ও ব্রাজিল), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি ও নরওয়ে), আশরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো), খাভিচা কাভারাৎস্খেলিয়া (পিএসজি ও জর্জিয়া), সাদিও মানে (আল নাসর ও সেনেগাল), হুলিয়ান কিনোনেস (আল কাদসিয়াহ ও মেক্সিকো), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল), মার্কিনিয়োস (পিএসজি ও ব্রাজিল), নুনো মেন্দস (পিএসজি ও পর্তুগাল), ভিতিনিয়া (পিএসজি ও পর্তুগাল), জুয়াও নেভ্স (পিএসজি ও পর্তুগাল), উইলিয়ান পাচো (পিএসজি ও ইকুয়েডর)।

Previous Post

শেষ ম্যাচে হারলেও বিশ্বকাপের আশা টিকে আছে বাংলাদেশের যুবাদের

Next Post

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডি কক-মিলার ও কোয়েৎজি

Next Post
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডি কক-মিলার ও কোয়েৎজি

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডি কক-মিলার ও কোয়েৎজি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.