• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বেসরকারি স্কুল কলেজে টিউশন ফি কমানোর দাবি অভিভাবকদের

admin by admin
September 9, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
বেসরকারি স্কুল কলেজে টিউশন ফি কমানোর দাবি অভিভাবকদের

RelatedPosts

সারাদেশর বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের

জীবনের অবমূল্যায়ন: দায় কার ?

শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারন সম্পাদক ব্যাংকার মো: সেলিম মিয়া আজ ৯ সেপ্টেম্বর বুধবার এক যুক্ত বিবৃতিতে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষার্থীর মাসিক টিউশন ফি কমানোর জোর দাবি জানান। তারা বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে স্বল্প আয়ের মানুষ সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। এরমধ্যেই শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে, ফলে সন্তানের লেখা পড়ার খরচ চালাতে অনেকেরই অসম্ভব কষ্ট হচ্ছে।

অভিভাবকদের আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের আমলে শিক্ষার্থীর টিউশন ফি নীতিমালা ২০২৪ জারি করা হয়। উক্ত নীতিমালায় সারাদেশের অভিভাবকদের আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাম, শহর ও রাজধানী ঢাকার জন্য আলাদা আলাদা টিউশন ফি নির্ধারণ করা হয়েছে। কিন্তু উক্ত টিউশন ফি নীতিমালা ২০২৪ অন্যান্য শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেনে চলা হলেও রাজধানী ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেনে টিউশন ফি আদায় করছে না। টিউশন ফি নীতিমালা ২০২৪ অনুযায়ী ঢাকার স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় মাসিক টিউশন ফি ধার্য করা রয়েছে ৮০০/ টাকা আর কলেজ শাখায় ১২০০/ টাকা ধার্য করা আছে। কিন্তু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সহ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নীতিমালা না মেনে জোর জবরদস্তি ইচ্ছে মাফিক অনেক বেশি টাকা টিউশন ফি আদায় করছে। এরমধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ( স্কুলে) ১৪৫০/- টাকা বাংলা মাধ্যমে, কলেজে ২২০০/- টাকা মাসিক টিউশন ফি এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২৩০০/- টাকা মাসিক টিউশন ফি আদায় করছে।

এ বিষয়ে বিভিন্ন মিডিয়ায় খবর প্রচারিত হলেও কর্তৃপক্ষ কোন ন্যায়সংগত ব্যবস্থা গ্রহন করে নাই। বিবৃতিতে নেতৃদ্বয় শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জারিকরা শিক্ষার্থীর টিউশন ফি নীতিমালা ২০২৪ দ্রুত বাস্তবায়নের ব্যবস্থাসহ মাসিক টিউশন ফি কমানোর জোর দাবি জানান। উল্লেখ্য যে, সরকারের উচ্চ পদস্থ তথা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে দায়িত্ব পালন করা সত্বেও সরকারি নীতিমালা -২০২৪ বাস্তবায়ন করছেন না।

Previous Post

পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

Next Post

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইয়ুথ ২০২৬’-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Next Post
ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইয়ুথ ২০২৬’-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকায় 'ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইয়ুথ ২০২৬'-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.