• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : তথ্যমন্ত্রী

admin by admin
September 2, 2026
in সারা বাংলা
0
দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : তথ্যমন্ত্রী

RelatedPosts

দিনাজপুরে অধিক ফলনে আউস ধানের লক্ষ্যমাত্রা অর্জিত

ছয় শতাংশ সুদে নবায়নযোগ্য জ্বালানিতে ১,৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার

গ্যাসের চাপ বৃদ্ধিতে বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে স্বস্তি


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ভোলার সার্বিক উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, ভোলায় আর প্রতিহিংসা ও মারামারির রাজনীতি দেখতে চাই না।

বুধবার (২ সেপ্টেম্বর) তিন দিনের সফরে ভোলায় এসে শহরের নতুন বাজার চত্বরে আয়োজিত এক গণসংবর্ধনায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমি এই ভোলায় কোনো মন্ত্রী বা এমপি হিসেবে নয়, আপনাদের ভালোবাসার মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই। ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত ভোলার মানুষ আমার প্রতিটি বিপদে পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, নির্বাচনে কে তাকে ভোট দিয়েছেন আর কে দেননি, তা নিয়ে তার কোনো বিভেদ নেই।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সব বিরোধী দলের জন্য তার দরজা খোলা থাকবে।

মন্ত্রী বলেন, ভোলার স্বার্থে এবং সার্বিক উন্নয়নে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এই ভোলায় আর কোনো প্রতিহিংসা বা মারামারির রাজনীতি থাকবে না।

দেশের অর্থনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশের একটি অত্যন্ত জটিল ও কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব নিয়েছেন। বর্তমানে গ্যাস ও বিদ্যুতের কিছুটা সংকট থাকলেও এ অবস্থা থেকে উত্তরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ভোলার প্রতিটি মানুষের প্রাণের দাবি এই সেতু। এ নিয়ে সবাই আন্দোলন করেছেন এবং সংসদেও জোরালো দাবি তোলা হয়েছে।

তিনি বলেন, একটি চক্র সেতুর বিষয়টি নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা কাম্য নয়।

স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার করে মন্ত্রী বলেন, রাজনীতিতে চোর, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কমিশনভোগীদের কোনো স্থান নেই। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।

তিনি বলেন, টিআর কিংবা কাবিখার বরাদ্দ নিয়ে কেউ অনিয়ম করলে সরাসরি ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দিন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রুপসীবাংলা৭১ /এআর

Previous Post

একই পরিবারে ৪খুন রংপুরকে হিন্দুশূন্য করার ষড়যন্ত্র

Next Post

জাপানে ৫ মাসে ৯ মন্দিরে আগুন, ৫৭০ বছরের পুরনো মন্দিরও ভস্মীভূত

Next Post
জাপানে ৫ মাসে ৯ মন্দিরে আগুন, ৫৭০ বছরের পুরনো মন্দিরও ভস্মীভূত

জাপানে ৫ মাসে ৯ মন্দিরে আগুন, ৫৭০ বছরের পুরনো মন্দিরও ভস্মীভূত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.