• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

একসময় সাংবাদিকরা পয়সা-হুমকির কাছে মাথা নত করেননি : রিজভী

admin by admin
August 31, 2026
in রাজনীতি
0
একসময় সাংবাদিকরা পয়সা-হুমকির কাছে মাথা নত করেননি : রিজভী

RelatedPosts

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একসময়ের সাংবাদিকরা সত্যিকার অর্থেই স্বায়ত্তশাসিত, স্বাধীনভাবে যা সত্য, যা বস্তুনিষ্ঠ সেটাই ছাপাতেন, প্রচার করতেন। তারা পয়সা বা কোনো হুমকির কাছে, কোনো ক্ষমতার কাছে মাথা নত করেননি।

৩০ আগস্ট রাজধানীর সার্কিট হাউজ রোডের প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক, উপ-মহাদেশের প্রখ্যাত সম্পাদক ও ভাষা সৈনিক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ সভার আয়োজন করে পিআইবি।

রিজভী বলেন, নোয়াম চমস্কি বলেছেন, স্বৈরাচারী শাসনে ডান্ডা-লাঠি খুবই অপরিহার্য- মানে জনগণকে দমন করে রাখার জন্য। গণতান্ত্রিক রাষ্ট্রে, যাদের অন্তরে স্বৈরাচারের বৈশিষ্ট্য আছে, তারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করেন ডান্ডার মতো করে। এটা নোয়াম চমস্কির একটা অবজারভেশন। তার মানে একসময়ের সাংবাদিকরা সত্যিকার অর্থেই স্বায়ত্তশাসিত ছিলেন, সত্যিকার অর্থেই তারা স্বাধীনভাবে যা সত্য, যা বস্তুনিষ্ঠ সেটাই ছাপাতেন, প্রচার করতেন। তারা পয়সা বা কোনো হুমকির কাছে, কোনো ক্ষমতার কাছে মাথা নত করেননি। মাথা বিক্রি করেননি, তাদের প্রতীক হচ্ছেন সাংবাদিক আবদুস সালাম। আর এখন?

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আপনি পার্শ্ববর্তী ভারতেই দেখুন, গদি মিডিয়া বলে একটা কথা এসেছে। যে দেশে একসময় বুদ্ধিজীবী বলতেই সেক্যুলার, বুদ্ধিজীবী বলতেই স্বাধীনচেতা, আজকে সেখানে সেটা নেই। সেখানে অধিকাংশ মিডিয়াকে বলা হচ্ছে গদি মিডিয়া। তারা শাসকপক্ষে, তারা শাসকের অনুগত এবং সেটা এমন কায়দায় করা হয়েছে যে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। উন্নত অন্যান্য গণতান্ত্রিক দেশে হয়তো সেটার সংখ্যা কম, কিন্তু সেখানেও এমনটা বাড়ছে এবং পলিসি মেকাররা তাদেরকে (মিডিয়াকে) ব্যবহার করছেন ঠিক লাঠির মতো করে। জনগণকে চিরস্থায়ীভাবে দমন করার জন্য ওখানে লাঠিটা দেখা যায় না, কিন্তু তারা বিভিন্নভাবে প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যার ভয়ংকর পরিণতি আমরা এখন ইন্ডিয়াতে দেখছি।

বিএনপির এই নেতা বলেন, আবদুস সালাম শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে প্রয়োজন। আবার যদি আমাদেরকে সত্যিকার অর্থেই স্বাধীন নাগরিক, স্বাধীনচেতা মানুষ এবং সত্য-মিথ্যার বিভাজনকারী একটি সীমারেখা টানতে হয়, তাহলে আবদুস সালামদের আজকের এই বিপদবর্ণ, বিপন্ন পৃথিবীতে খুবই প্রয়োজন। তাদের মতো মানুষ যদি আবার জেগে ওঠেন, তাহলে আর দেশে দেশে যুদ্ধবিগ্রহ, বোমাবাজি হবে না; সত্য উদ্ভাসিত হবে, মিথ্যা দূরীভূত হবে।

সভায় সাংবাদিক আবদুস সালামের নামে ঢাকার তোপখানা রোডের নামকরণ করার দাবি জানানো হয়। দাবির প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবো।

সভায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক প্রমুখ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সারাদেশে বজ্রসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Next Post

মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন, ৩ ধাপে বাস্তবায়ন

Next Post
মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন, ৩ ধাপে বাস্তবায়ন

মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন, ৩ ধাপে বাস্তবায়ন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.