• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এমপিও শিক্ষকদের বদলি: প্রথম ২৪ ঘণ্টায় যত আবেদন

admin by admin
August 22, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
এমপিও শিক্ষকদের বদলি: প্রথম ২৪ ঘণ্টায় যত আবেদন

RelatedPosts

IOCE 2026-এ বাংলাদেশ দলের একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক এবং মেধা স্বীকৃতি অর্জন

সারাদেশর বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের

জীবনের অবমূল্যায়ন: দায় কার ?


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলি আবেদন অনলাইনে শুরু হয়েছে গতকাল শুক্রবার। আবেদন শুরুর একদিনে বা ২৪ ঘণ্টায় তিন হাজারের কিছু বেশি আবেদন পড়েছে। আগামী ২৭ আগস্ট পর্যন্ত এ আবেদন করার সুযোগ পাবেন শিক্ষকরা।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুর পর্যন্ত আবেদনের এই সংখ্যা জানা গেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষকরা ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করতে পারছেন। আজ শনিবার দুপুর পর্যন্ত তিন হাজারের বেশি আবেদন পড়েছে।

এদিকে গত ১৮ আগস্ট বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের (প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সব শিক্ষক) বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত) অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে উল্লিখিত নির্দেশনাবলি জারি করা হলো। জারিকৃত বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকরা http://ngttdshe.teletalk.com.bd এই লিংকে তার মোবাইলে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আগামী ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন।

আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন।

আবেদনকারী শিক্ষক স্বামী, স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী, স্ত্রীর কর্মস্থল (শুধুমাত্র সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রী বোঝাবে) জেলায় বদলির আবেদন করতে পারবেন। বদলি সফটওয়্যারে প্রতিষ্ঠান থেকে দেয়া এ সংক্রান্ত তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

চাকরিতে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন।

অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য দেয়া প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বদলির আবেদনের ভিত্তিতে বদলি অধিকার হিসাবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোন ধরনের টিএ, ডিএ প্রাপ্য হবেন না। আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষক এর অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে বদলিকৃত শিক্ষককে যোগদান করতে হবে। অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। কোন শিক্ষকের বিষয়ে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত ও ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির যোগ্য হবেন না। কর্তৃপক্ষ যেকোন পরিস্থিতিতে এ সংক্রান্ত আদেশ পরিবর্তন, পরিমার্জন অথবা বাতিল করতে পারবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর হবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের, ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের

Next Post

ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

Next Post
ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.