নিজস্ব প্রতিনিধিঃ ২১ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে “দুনিয়ার মজদুর এক হও!” শীর্ষক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রম আইন ২০২৬ পূর্ণাঙ্গ বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন, গণতান্ত্রিক শ্রম বিধি প্রণয়ন, শ্রমিক ও শিল্প বাঁচাতে ছাঁটাই বন্ধ এবং গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। সভায় সভাপতিত্ব করবেন তাসলিমা আখতার, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন।মানববন্ধনে শ্রমিকদের পক্ষ থেকে দ্রুত শ্রম আইন ২০২৬ পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কার্যকর মজুরি বোর্ড গঠন এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে আরও দাবি জানানো হয়, শ্রমিক ছাঁটাই ও চাকরিচ্যুতির মাধ্যমে যেন শ্রমিকদের জীবিকা অনিশ্চিত না করা হয়। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্পকারখানায় যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তা দ্রুত সমাধানেরও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে একদিকে যেমন শিল্পের স্বার্থ রক্ষা করতে হবে, অন্যদিকে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা করে শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।
কর্মসূচি থেকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, ন্যায্য মজুরি বাস্তবায়ন এবং শ্রমিকবান্ধব নীতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি ও আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের করে নেয়া হবে।


