• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

​৯ জন শ্রমিকের মৃত্যুর দায়ে মালিককে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ সমাবেশ

admin by admin
August 17, 2026
in আইন ও আদালত
0
​৯ জন শ্রমিকের মৃত্যুর দায়ে মালিককে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ সমাবেশ

RelatedPosts

শ্রম আদালতের অনুমতি ছাড়া যেন দেশের বাইরে যেতে না পারেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ‎

নারায়ণগঞ্জে গৃহবধু তানিয়া হত্যার মূল আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায় ৯ জন (এখন পর্যন্ত) শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। আজ (১৭ আগস্ট) সকাল ১০:৩০টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গুলিস্তানে অবস্থিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কার্যালয়ে এক আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হন। এ সময় সংগঠনের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় আলোচনা সভা ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আক্তারুজ্জামান খান।

​সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকদের পর্যাপ্ত রেসপিরেটরি মাস্ক ও অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করে নি কারখানা কর্তৃপক্ষ। এছাড়া কারখানায় এলএনজি পরিবহনে ব্যবহৃত জাহাজটি কাটার আগে গ্যাসমুক্ত করার নিয়ম থাকলেও কর্তৃপক্ষ তা না করে শ্রমিকদেরকে বিষাক্ত গ্যাসের মধ্যে ঠেলে দিয়ে মৃত্যুর ঘটনা সংঘটিত করে। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, অচেতন হয়ে পড়া শ্রমিকদের সবাই ঘটনাস্থলে মারা যাননি। তাঁদের কয়েকজনকে জাহাজ থেকে উদ্ধার করে নিরাপদ দূরত্বে নেওয়ার পরও সময়মতো হাসপাতালে পাঠানো হয়নি। জানা যায়, পলাশ জলদাস নামে একজন শ্রমিককে উদ্ধারের পরও তিনি জীবিত ছিলেন। কিন্তু তখন কারখানার ভেতরে কোনো অ্যাম্বুলেন্স, চিকিৎসক বা অক্সিজেন সিলিন্ডার ছিল না। সময়মতো অক্সিজেন দেওয়া গেলে এত প্রাণহানি হতো না। এ প্রেক্ষিতে নেতৃনৃন্দ জাহাজ শিল্পে এই নজিরবিহীন ঘটনায় মালিক কর্তৃপক্ষের অবহেলা জনিত হত্যাকাণ্ড হিসেবে দায়ী করেন।
​জাহাজ ভাঙা শিল্পে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার অভাব এবং মালিকপক্ষের চরম অবহেলার কারণেই প্রতিনিয়ত শ্রমিকদের প্রাণ দিতে হচ্ছে বলে সমাবেশে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন। সমাবেশে
৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ী কারখানা মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি/কর্তৃপক্ষকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া আহত শ্রমিকদের নিশ্চিত ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানসহ নিহত শ্রমিক পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেন।

Previous Post

সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ

Next Post

জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিতের আহ্বান

Next Post
জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিতের আহ্বান

জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিতের আহ্বান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.