• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বিএনপি ও সরকারের ৪ পদে মির্জা ফখরুলের উত্তরসূরি কারা?

admin by admin
August 13, 2026
in রাজনীতি
0
বিএনপি ও সরকারের ৪ পদে মির্জা ফখরুলের উত্তরসূরি কারা?

RelatedPosts

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিএনপির দোয়া-মাহফিল আজ

সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

সৌদি সরকারের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ জোট-এ বাংলাদেশ যুক্ত হওয়ার প্রতিবাদে  জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বিএনপি ও সরকারে নতুন করে সমীকরণ শুরু হয়েছে। রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় মনোনয়ন দেওয়ার পর চারটি পদ শূন্য হচ্ছে।

দলের মহাসচিব, স্থানীয় কমিটির সদস্য, স্থানীয় সরকারমন্ত্রী এবং সংসদ সদস্য পদে পরিবর্তন আনতে হচ্ছে। দলীয় সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের পরপরই এসব পদে নতুন দায়িত্ব বণ্টনের ঘোষণা আসতে পারে। সম্ভাব্য নতুন সমীকরণে এসব পদে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম আলোচনায় রয়েছে।

তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপাতত কোনো মন্ত্রী না-ও দেওয়া হতে পারে।

মহাসচিব যিনি হবেন তাকে স্থানীয় সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
আজ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটি ও মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের স্থায়ী কমিটি ও মহাসচিব মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।

মির্জা ফখরুলের পদত্যাগের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় সামনে আসে দলের পরবর্তী মহাসচিব পদে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। মহাসচিব পদে দায়িত্ব পেতে পারেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে দলীয় কাঠামোতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচনায়। তাকে পূর্ণাঙ্গ মহাসচিব নাকি ভারপ্রাপ্ত মহাসচিব করা হবে এ নিয়েও আছে আলোচনা।

উল্লেখ্য, মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন।

এরপর ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন।
এ ছাড়া রিজভী মহাসচিব হলে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে কে আসছেন—এই ইস্যুটিও সামনে আসে। দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, ২০ আগস্টের পর দলের মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে কারা আসছেন তা পরিষ্কার হয়ে যেতে পারে। তার আগেও হতে পরে। যেহেতু মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করেছেন।

দলের একটি সূত্র বলছে, সংসদে প্রধানমন্ত্রীর পাশে এত দিন বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অবর্তমানে সংসদে অভিজ্ঞ নেতৃত্বের ভূমিকায় থাকাদের মধ্যে অন্যতম হচ্ছেন সালাহউদ্দিন আহমদ। সংসদ উপনেতার পদে সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় এসেছে।

মির্জা ফখরুল সরকারের স্থানীয় সরকারমন্ত্রীর পদও ছাড়বেন শিগগিরই। এদিকে রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিব হলে তিনি প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টার পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে পারেন। সরকারের মন্ত্রিসভার এক প্রভাবশালী সদস্য বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসচিব পদে দায়িত্ব নিয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এটার জন্য অপেক্ষা করেন, পরে শুনবেন।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

অবসর ভাবনায় মগ্ন মেসির সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো

Next Post

চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

Next Post
চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.