• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ভীতি বাড়াচ্ছে করোনাভাইরাস : তাইওয়ানে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

admin by admin
August 11, 2026
in স্বাস্থ্য ও চিকিৎসা
0
ভীতি বাড়াচ্ছে করোনাভাইরাস : তাইওয়ানে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

RelatedPosts

হাম উপসর্গে মারা গেল আরও ৩ শিশু, মোট মৃত্যু ৯১৮

হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ৭৭৬


রুপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : তাইওয়ানে করোনাভাইরাসের নতুন ঢেউয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। দেশটিতে গত সাত দিনে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে অন্তত ৭২ জন মারাত্মক শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি কোভিডের ঢেউয়ে এটিই এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মঙ্গলবার (১১ আগস্ট) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফোকাস তাইওয়ান।

তাইওয়ানের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) এপিডেমিক ইন্টেলিজেন্স সেন্টারের উপ-পরিচালক লি চিয়া-লিন জানান, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত তাইওয়ানে করোনাভাইরাস সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারাত্মক জটিলতায় পড়েছেন ৩৩৭ জন। এর মধ্যে মোট ৪২ জন প্রাণ হারিয়েছেন।

সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর ভিড় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২ থেকে ৮ আগস্টের মধ্যে আউটপেশেন্ট ও জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ২৪ হাজার ৬৪৫ জন কোভিড-১৯ রোগী, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২৭ দশমিক ৬ শতাংশ বেশি।

তবে সিডিসি জানিয়েছে, সংক্রমণ বাড়লেও পরিস্থিতি তাদের প্রাথমিক ধারণার চেয়ে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সপ্তাহে সর্বোচ্চ রোগীর পূর্বাভাস সংখ্যা ৫১ হাজার থেকে কমিয়ে ২৭ হাজারে নামিয়ে আনা হয়েছে। সংস্থাটির অনুমান, চলতি আগস্টের মধ্য থেকে শেষ সপ্তাহের মধ্যে এই সংক্রমণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে।

সংক্রমণের এই তালিকায় বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। গত বছরের অক্টোবর থেকে নথিভুক্ত গুরুতর রোগীদের প্রায় ৭৩ দশমিক ৯ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। এছাড়া এদের মধ্যে ৮৪ শতাংশ ব্যক্তি আগে থেকেই কোনো না কোনো জটিল বা দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন এবং প্রায় ৯০ শতাংশ রোগীই কোভিড-১৯ রোগের সর্বশেষ সিজনাল ভ্যাকসিন গ্রহণ করেননি।

সিডিসি আরো জানিয়েছে, তাদের মজুদ তহবিলে এখনো প্রায় ১ লাখ ৪০ হাজার টিকার ডোজ রয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ডোজ আগামী ৯ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হতে যাচ্ছে, যা দ্রুত স্থানীয় সরকারগুলোর কাছে বিতরণের পরিকল্পনা করা হচ্ছে।

বৈশ্বিক অবস্থার চিত্র তুলে ধরে আনাদোলুর এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চলে কোভিড-১৯ রোগীর সংখ্যা নতুন করে বাড়ছে। পাশাপাশি চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানেও করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মামলা তদন্তাধীন, তবু বেবিচকের ২ কর্মকর্তাকে দুদকের ‘ক্লিন সার্টিফিকেট’

Next Post

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

Next Post
বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.