• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নুসরাত ফারিয়া এবার ‘লাপাত্তা’, শুরু হলো নতুন ওয়েব ফিল্মের শুটিং

admin by admin
August 10, 2026
in বিনোদন
0
নুসরাত ফারিয়া এবার ‘লাপাত্তা’, শুরু হলো নতুন ওয়েব ফিল্মের শুটিং

RelatedPosts

টিভির পর এবার বড়পর্দায় আসছে ‘নাগিন’!

সুইমস্যুটে পরীমণির বোল্ড উপস্থিতি, ছবিতে মুগ্ধ ভক্তরা

ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : বিরতির পর আবারও ওটিটি কনটেন্টে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’য় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। কমেডি ও থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়েছে রাজধানী ঢাকায়।

শুটিংয়ের প্রথম দিনেই অংশ নেন নুসরাত ফারিয়া। তাঁর সঙ্গে ছিলেন নাসির উদ্দিন খান। পরিচালক জানিয়েছেন, ঢাকার বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন শুটিং চলবে।

‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়ার সঙ্গে আরও অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয়। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘লাপাত্তা’ মূলত থ্রিলারধর্মী গল্প। এর সঙ্গে কমেডির আবহও থাকবে। ভিন্নধর্মী গল্প ও আয়োজনে দর্শকদের জন্য নতুন ধরনের একটি ওয়েব ফিল্ম নির্মাণের চেষ্টা করছেন তিনি।

এর আগেও ওটিটিতে কাজ করেছেন নুসরাত ফারিয়া। তাঁর প্রথম ওয়েব ফিল্ম ছিল শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’, যা ২০২১ সালে মুক্তি পায়। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পায় তাঁর অভিনীত ‘পাতালঘর’। যদিও এটি শুরুতে বড় পর্দার সিনেমা হিসেবে নির্মিত হয়েছিল, পরে পরিকল্পনা পরিবর্তন করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়।

নুসরাত ফারিয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন থ্রি’, যা গত বছর প্রেক্ষাগৃহে আসে।

অন্যদিকে, গত কোরবানির ঈদে প্রকাশিত নুসরাত ফারিয়ার গাওয়া গান ‘লোকে বলে’ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং কথা লিখেছেন বাঁধন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ইংরেজি-গণিতে বেশি ফেল, আইসিটিতে সাফল্য

Next Post

বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

Next Post
বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.