• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রাজশাহী বোর্ডে ৭ বছরে পাসের হার সর্বনিম্ন

admin by admin
August 10, 2026
in সারা বাংলা
0
রাজশাহী বোর্ডে ৭ বছরে পাসের হার সর্বনিম্ন

RelatedPosts

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

ছেলের আত্মহত্যা, মরদেহ দেখে বাবার মৃত্যু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত করায় কৃতজ্ঞতা প্রকাশ


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার নেমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে, যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর এই হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ।

একই সঙ্গে কমেছে শতভাগ শিক্ষার্থী পাস করা বিদ্যালয়ের সংখ্যাও। গত বছর ৯৯টি বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী পাস করলেও এবার এমন বিদ্যালয় রয়েছে ৩৫টি। অর্থাৎ এক বছরে শতভাগ পাসের বিদ্যালয় কমেছে ৬৪টি।

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় নিবন্ধিত ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার পাস করেছে। অর্থাৎ প্রায় ৬৪ হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী এবারের ফলাফলকে ‘স্ট্যান্ডার্ড রেজাল্ট’ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘‘সবাই তো ঠিকমতো পড়াশোনা করে না। পড়ে পাস করলে এরকমই ফলাফল হওয়ার কথা।’’

চেয়ারম্যান বলেন, সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মতে, পাসের হার নয়, শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও দক্ষতার মূল্যায়নই শিক্ষার মান বোঝার গুরুত্বপূর্ণ সূচক।

সাত বছরের মধ্যে সর্বনিম্ন
রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ, ২০২৪ সালে ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করে।

করোনাকালীন বিশেষ পরিস্থিতিতে ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ।

এর বিপরীতে ২০২৬ সালে পাসের হার নেমে এসেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। অর্থাৎ গত কয়েক বছরে ৭৭ থেকে প্রায় ৯৫ শতাংশের মধ্যে থাকা পাসের হার এবার এক ধাক্কায় ৬৪ শতাংশের নিচে নেমেছে।

শতভাগ পাসের বিদ্যালয় কমেছে ৬৪টি
বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও বড় পরিবর্তন দেখা গেছে। গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডের ৯৯টি বিদ্যালয়ের সব শিক্ষার্থী পাস করেছিল। এবার সেই সংখ্যা কমে হয়েছে ৩৫টি। ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৬৮টি এবং ২০২০ সালে ৩০৮টি বিদ্যালয়ের সকল শিক্ষার্থী পাস করেছিল।

পাসের হারে মেয়েরা এগিয়ে
এবার পাসের হারে ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে ১৩ দশমিক ৪০ শতাংশীয় পয়েন্ট।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মাস্টারমাইন্ড লে. কর্নেল রশিদ: র‍্যাবের ‘ব্ল্যাক সাইট’ থেকে এবার রাকিন সিটির রক্তচক্ষু

Next Post

১১ দফা দাবিতে বাংলাদেশ বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন, মহাপরিচালক নেতাদের ডেকে সমাধানের আশ্বাস

Next Post
১১ দফা দাবিতে বাংলাদেশ বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন, মহাপরিচালক  নেতাদের ডেকে সমাধানের আশ্বাস

১১ দফা দাবিতে বাংলাদেশ বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন, মহাপরিচালক নেতাদের ডেকে সমাধানের আশ্বাস

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.