প্রেস বিজ্ঞপ্তিঃ দেশসেরা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এস এস সি পরীক্ষায় আজকের ঘোষিত ফলাফলে ২৭৮২ পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য / ফেল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, বনশ্রী ক্যাম্পাসের অভিভাবক ফোরাম সভাপতি মো: আহসান উল্ল্যা মানিক, মুগদা ক্যাম্পাসের ফোরামের আহবায়ক আ স ম আলমগীর আজ সোমবার এক যুক্ত বিবৃতিতে এস এস সি ‘ র প্রকাশিত ফলাফলে ৫৯ জন ফেল করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানে দিন দিন অবনতি ঘটছে এবং শ্রেণিকক্ষে সন্মানিত শিক্ষকবৃন্দ আন্তরিকতার সাথে যথাযথ শিক্ষাদান না করায়ে নিজস্ব কোচিং সেন্টারে যথেষ্ট পরিশ্রম করে স্কুলে যথোপযুক্ত শিক্ষা দিতে ব্যর্থ হয়ে থাকেন। আগে এই স্কুলের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছেন কিন্তু লেখা পড়ার মানের অবনতিতে গত দুইবছর যাবত ফেলের সংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি পাওয়ায় অভিভাবক / অভিভাবিকারা অত্যন্ত উদ্বিগ্ন।
গতবছর এস এস সি পরীক্ষায় ফলাফলে এই স্কুলের ৫৪ জন ফেল করেছিল আর এবছর ৫৯ জন ফেল করলো। দিন দিন ফেলের সংখ্যা বাড়তে আছে। অথচ এস এস সি পরীক্ষায় ফলাফল ভালো করানোর জন্য এবং শতভাগ পাসের নিশ্চয়তায় গতবছর শিক্ষক কর্মচারিদের জন্য সরকারের অনুমোদিত খাতের বাহিরে স্কুলের নিজস্ব ফান্ড থেকে কোটি কোটি টাকা শিক্ষকদেরকে উৎসাহ বোনাস দেয়া হয়েছিল। কিন্তু শিক্ষকরা তার যথাযথ সন্মান ও দায়িত্ব পালন না করাতে ৫৯ জন পরীক্ষার্থী এ বছর ফেল করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ শতভাগ পাশের জন্য আগামীর এস এস সি ‘ র পরীক্ষার্থীর জন্য এখন থেকেই অতিরিক্ত ক্লাস শুরু করা এবং শিক্ষকবৃন্দ আন্তরিকতার সাথে যাতে পাঠদান করায় সে বিষয়ে এডহক কমিটিকে সঠিক নির্দেশনা এবং যাদের কারনে এতো সংখ্যক পরীক্ষার্থী ফেল করায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাবমূর্তি ও সুনাম নষ্ট হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

