• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আবারও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

admin by admin
August 3, 2026
in আন্তর্জাতিক
0
আবারও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

RelatedPosts

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

ওমানে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন সেনা হত্যা বা বন্দি করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানি কমান্ডারের


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : আবারও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিকোল পাশিনিয়ানকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভাহাগন খাচাতুরিয়ান।

জুন মাসের পার্লামেন্ট নির্বাচনে পাশিনিয়ানের সিভিল কনট্র্যাক্ট পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এ নিয়োগ দেওয়া হলো। এর আগে প্রথমবার ২০১৮ সালের ৮ মে তিনি প্রধানমন্ত্রী হন।

রোববার প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আর্মেনিয়ার সংবিধানের ১৪৯ অনুচ্ছেদ অনুযায়ী পাশিনিয়ানকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জুন মাসের নির্বাচনে সিভিল কনট্র্যাক্ট পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় পাশিনিয়ানের সরকারপ্রধান হিসেবে দায়িত্বে বহাল থাকার পথ সুগম হয়।

আর্মেনিয়ার সংবিধান অনুযায়ী, আর্মেনিয়ার নতুন নির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর দেশটির সংবিধান অনুযায়ী সরকার পদত্যাগ করেছে। রবিবার রাজধানী ইয়েরেভানে পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার পর প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

পাশিনিয়ান বলেন, সংবিধানের ১৫৮ অনুচ্ছেদ অনুযায়ী নতুন জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের দিনই সরকার পদত্যাগ করে। তবে সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত বিদায়ি সরকার অন্তর্বর্তীকালীন (কেয়ারটেকার) সরকারের দায়িত্ব পালন করবে।

এদিকে নতুন জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বিতর্কেরও জন্ম দিয়েছে। আর্মেনিয়ার ইতিহাসে এই প্রথম দেশটির প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের প্রধান কারেকিন-দ্বিতীয়কে অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে বিরোধী আইনপ্রণেতারা সমালোচনা করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চ সরকারবিরোধী অন্যতম কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছে। ক্যাথলিকোস কারেকিন দ্বিতীয় দেশের নিরাপত্তা ও আজারবাইজানের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে পাশিনিয়ান সরকারের সমালোচনা করেছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী পাশিনিয়ানও চার্চের জ্যেষ্ঠ নেতাদের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। সূত্র: আনাদোলু এজেন্সি, সিনহুয়া, জর্জিয়া টুডে
রুপসীবাংলা৭১ /এআর

Previous Post

ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকল ১০০ টন কাঁচা মরিচ

Next Post

ঢাকায় একদিনে ৪১৯ জন গ্রেপ্তার, মিরপুরে সর্বোচ্চ

Next Post
ঢাকায় একদিনে ৪১৯ জন গ্রেপ্তার, মিরপুরে সর্বোচ্চ

ঢাকায় একদিনে ৪১৯ জন গ্রেপ্তার, মিরপুরে সর্বোচ্চ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.