• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নয়াপল্টনে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের

admin by admin
July 31, 2026
in রাজনীতি
0
নয়াপল্টনে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের

RelatedPosts

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিএনপির দোয়া-মাহফিল আজ

সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

বিএনপি ও সরকারের ৪ পদে মির্জা ফখরুলের উত্তরসূরি কারা?


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগে সরকার জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানও সনদের পক্ষে ভোট চেয়েছিলেন। জনগণ গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দিলেও তা বাস্তবায়নে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

তিনি অভিযোগ করেন, সরকার জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করছে এবং নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

তার ভাষ্য, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে সাম্প্রতিক সময়ে দলীয় বিবেচনায় নজিরবিহীন নিয়োগ দেওয়া হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

হামিদুর রহমান আযাদ আরো বলেন, দেশে আবারও অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটছে। এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট।

বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের উপর বিএনপির সন্ত্রাসীদের বর্বর হামলার তীব্র নিন্দা এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সভায় ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাড. আনোয়ারুল ইসলাম চাঁন প্রমুখ।

প্রসঙ্গ, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত কয়েক মাস ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ১১ দলীয় জোট। এর মধ্যে বিভাগীয় সমাবেশ, জেলা ও মহানগরে বিক্ষোভ, গণমিছিল এবং বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে।

জোটের নেতারা দীর্ঘদিন ধরেই দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রাজকন্যার বেশে ঢালিউড কুইন অপু বিশ্বাস

Next Post

ভোলায় ফসলি জমি পানির নিচে : দিশেহারা কৃষক

Next Post
ভোলায় ফসলি জমি পানির নিচে : দিশেহারা কৃষক

ভোলায় ফসলি জমি পানির নিচে : দিশেহারা কৃষক

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.