• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত ফি প্রত্যাহার ও বাল্কহেড ব্যবসার নিরাপদ পরিবেশের দাবিতে মানববন্ধন।

admin by admin
July 21, 2026
in অন্যান্য
0
বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত ফি প্রত্যাহার ও বাল্কহেড ব্যবসার নিরাপদ পরিবেশের দাবিতে মানববন্ধন।

RelatedPosts

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ

শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী (রহ) এর স্মরণে স্মৃতিচারণ ও দুয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি :
নৌপথে বাল্কহেডসহ বিভিন্ন পণ্যবাহী নৌযানে নৌ পুলিশ ও স্থানীয় মস্তান বাহিনীর চাঁদাবাজি বন্ধ, অন্যায্য চার্জ প্রত্যাহার এবং নিরাপদ নৌপথ গড়ে তোলার দাবিতে রাজপথে নেমেছেন বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার নেতারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।
​বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার সভাপতি মো. বোরহান বুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, বাল্কহেড মালিক সংস্থার সাধারণ সম্পাদক মো. রাজিব, সহ-সভাপতি মো. দেলোয়ার মিয়া এবং উপদেষ্টা মো. সুরুজ মিয়া প্রমুখ।
​মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও নদীভিত্তিক পণ্য পরিবহনে বাল্কহেড শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে অযৌক্তিক নিয়ম-কানুন, একতরফা চার্জ বৃদ্ধি, চাঁদাবাজি এবং প্রশাসনিক হয়রানির কারণে এ শিল্পটি আজ ধ্বংসের মুখে।
​অভিযোগ করে তারা বলেন, মুন্সিগঞ্জ, গজারিয়া, মনপুরা, গাবতলী ও আশুগঞ্জসহ নৌপথের বিভিন্ন স্থানে নৌ পুলিশ ও স্থানীয় মস্তান বাহিনী বেপরোয়া চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। বর্তমানে সিলেট থেকে বালুবাহী একটি বাল্কহেড ঢাকায় পৌঁছাতে অন্তত ৪০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে। এছাড়া বিআইডব্লিউটিএ-এর ইজারার নামেও একশ্রেণীর মস্তান বাহিনীকে কার্যত চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হয়েছে। ২০-৩০ লাখ টাকায় ইজারা নিয়ে তারা প্রায় ১০ কোটি টাকার বেআইনি টোল আদায় করছে বলে দাবি করেন তারা।
​এ অবস্থায় বাল্কহেড ব্যবসার নিরাপদ পরিবেশ নিশ্চিত ও মালিক-শ্রমিকদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি জানান নেতারা। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
​মালিক-শ্রমিকদের পেশ করা ৮ দফা দাবি:
​১. নৌপথে অন্যায়ভাবে আরোপিত অতিরিক্ত বার্দিং চার্জ এবং জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. চর ইজারাদারদের ইচ্ছেমতো বালুর মূল্য বৃদ্ধি বন্ধ করতে হবে।
৩. ঘাটে ঘাটে অবৈধ টোল আদায় ও চাঁদাবাজি বন্ধে যৌথ টহল নিশ্চিত করতে হবে।
৪. বিপজ্জনক ডুবোচর অপসারণে প্রয়োজনীয় ড্রেজিং এবং নিরাপদ নোঙরের স্থায়ী ব্যবস্থা করতে হবে।
৫. সামান্য ত্রুটিতে ঢালাও মামলা ও নথিপত্র যাচাইয়ের নামে হয়রানি বন্ধে ‘এক জেলায় একবার যাচাই’ নীতি চালু করতে হবে।
৬. সকল মামলার বিচার কেবল বিশেষায়িত নৌ-আদালতে সম্পন্ন করতে হবে।
৭. প্রকৃত পরিমাপের ভিত্তিতে ৫০-৫৫ মিটার দৈর্ঘ্যের বাল্কহেডের নকশা অনুমোদন দিতে হবে।
৮. ঝুঁকিমুক্ত রুটে রাত্রিকালীন চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ব্যবসায় নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

Previous Post

সরকারি হাসপাতালই যেন মানুষের ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী

Next Post

গণতান্ত্রিক সংস্কৃতি বনাম রাজনৈতিক উগ্রবাদ: নতুন বন্দোবস্তের নামে রাজনীতির অবক্ষয়

Next Post
রাষ্ট্র সংস্কারে পাঁচ মাস: জননেতা তারেক রহমানের নতুন দর্শন

গণতান্ত্রিক সংস্কৃতি বনাম রাজনৈতিক উগ্রবাদ: নতুন বন্দোবস্তের নামে রাজনীতির অবক্ষয়

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.