• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দল গোছানোর কাজ শুরু বিএনপিতে

admin by admin
July 19, 2026
in রাজনীতি
0
দল গোছানোর কাজ শুরু বিএনপিতে

RelatedPosts

জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম

তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

সারজিস-পাটওয়ারীর সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন এনসিপি নেতা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : সর্বস্তরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী ও গতিশীল করার কার্যক্রম শুরু করেছে বিএনপি। মূলত দলের স্থবিরতা কাটিয়ে উঠতে পুনর্গঠন কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যে দল গোছানোর কার্যক্রমে শতভাগ ইতি টানতে চাচ্ছে দলটি। ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি এবং জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রেখে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন-পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ে সম্মেলনের প্রস্তুতিও নিচ্ছেন দলটির শীর্ষ নেতা। এ জন্য দলীয় কোন্দল মিটিয়ে দলকে শক্তিশালী করার জন্য মূল দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে পুনর্গঠন করা হচ্ছে; কোথাও আংশিক কমিটি আবার কোথাও পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হচ্ছে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমান সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাসের পরামর্শ দেন। এর পরপরই দলটিতে সাংগঠনিক পুনর্গঠনের তৎপরতা শুরু হয়।

জানা গেছে, সম্প্রতি কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি ও নতুন কমিটি ঘোষণা শুরু করেছে। পুনর্গঠনের অংশ হিসেবে গত শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন ও দ্রুত দলের পুনর্গঠনের কার্যক্রম ইতি টানতে পরামর্শ দেন বিএনপি প্রধান তারেক রহমান।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে দলের প্রার্র্থী যেহেতু থাকছে, তাই এ বিষয়ে জেলা নেতারা পরামর্শ চান। জবাবে বিএনপি প্রধান বলেন, দল ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠনের কার্যক্রম দ্রুততার সঙ্গে ইতি টানতে হবে; তবে তড়িঘড়ি করে আবার ভিন্ন দল কিংবা বিতর্কিতদের যেন অন্তর্ভুক্ত করা না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে এখনই দলের একক প্রার্থী ঠিক করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনাও দেন দলীয়প্রধান।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও দলের পুনর্গঠন কার্যক্রম নিয়ে বিভিন্ন পরামর্শ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্থানীয় সরকার নির্বাচনে দলের একক প্রার্থী কীভাবে নির্ধারণ করা যায় সে বিষয়েও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনাগুলো নিয়েই আজ পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার সব উপজেলা ও থানা সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্যদের নিয়ে একটি প্রাথমিক আলোচনা হয়েছে। তিনি বৈঠকে বক্তব্য দিয়েছেন এবং আমাদের কথাও শুনেছেন। সংগঠন কোথায়, কী অবস্থায় আছে, কোথায় কী সমস্যা রয়েছে এসব বিষয় দলীয়প্রধান আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। সামনে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন আসছে। এ নির্বাচনকে সামনে রেখে আমাদের সামগ্রিক করণীয় কী হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের আগেই দল গোছানোর কার্যক্রম শেষ করতে চাইছেন বিএনপির নীতিনির্ধারকরা। তারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনী বৈতরণী পার হতে হলে নতুনভাবে দল গোছানোর বিকল্প নেই। কেননা তৃণমূলে বিএনপিকে পুনর্গঠন ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে সাংগঠনিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই এই পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে ‘কেন্দ্র থেকে তৃণমূল এবং তৃণমূল থেকে কেন্দ্র’ পর্যন্ত নতুন গতি আসবে এবং ঝুলে থাকা সাংগঠনিক প্রক্রিয়াও শেষ করার সুযোগ তৈরি হবে। এ উদ্যোগে তুলনামূলক তরুণ, সক্রিয় ও মাঠমুখী নেতাদের গুরুত্বপূর্ণ নেতৃত্বে তুলে আনার পরিকল্পনায় তৃণমূল গুছিয়ে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন নিয়েই স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ তাদের। কারণ গত জাতীয় নির্বাচনে অর্ধশতাধিক আসনে দলের ‘বিদ্রোহী প্রার্থী’ হওয়ায় তৃণমূলের বড় অংশ কার্যত বিভক্ত অবস্থায় রয়েছে।

জানা গেছে, বিএনপির সাংগঠনিক জেলা শাখা ৮২টি। আন্দোলন-সংগ্রামে বিএনপির মূল শক্তি দুই সহযোগী ও ৯টি অঙ্গসংগঠন। তবে এগুলোর সাংগঠনিক অবস্থা বেহাল। চেইন অব কমান্ড ভেঙে পড়ায় তৈরি হয়েছে বিশৃঙ্খলা। জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী শ্রমিক দল গঠনতান্ত্রিকভাবে বিএনপির সহযোগী সংগঠন। আর অঙ্গসংগঠন হিসেবে রয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাসাস ও মহিলা দল। গত কয়েকদিনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলছেন, তৃণমূল পর্যায়ে অধিকাংশ কমিটি মেয়াদোত্তীর্ণ। দীর্ঘ সময়েও জেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠন না হওয়ায় মাঠ পর্যায়ের অনেক ত্যাগী ও যোগ্য নেতাকর্মী দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। অনেকে বিদেশেও পাড়ি জমিয়েছেন।

দল পুনর্গঠন প্রসঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া (কুমিল্লা বিভাগ) বলেন, ‘কমিটি গঠন-পুনর্গঠন একটা স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। কিছু কমিটির মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে; আবার কিছু জায়গায় আহ্বায়ক কমিটি আছে, পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেগুলো অনুমোদন দেওয়া হচ্ছে। সরকারে বিএনপি থাকলেও বিএনপি যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল, সাংগঠনিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে চলতে থাকবে এতে কোনো ব্যত্যয় হবে না। তা ছাড়া সামনে স্থানীয় সরকার নির্বাচন, তাই দলকে গুছিয়ে সুসংগঠিত রাখতে হবে।’

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সূত্রমতে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশনা দেন। সরকারের পাশাপাশি দলকে চাঙ্গা রাখতে চান তিনি। এ জন্য সরকারের বাইরে দলকে শক্তিশালী করতে যাদের মন্ত্রী কিংবা এমপি করা যায়নি, তাদের দিয়ে দল পুনর্গঠন করতে চান দলটির শীর্ষ নেতা।

সংশ্লিষ্ট সূত্রমতে, সংসদ নির্বাচন-পরবর্তী মাঠের রাজনীতিতে বিএনপিতে কিছুটা ‘স্থবিরতা’ দেখা দিয়েছে মনে করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। সরকার গঠনের পর থেকে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জিজ্ঞাসা- মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা এভাবে কতদিন সংগঠন চালাবেন? এখনও কি প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠন নাকি কাউন্সিল? তাদের ভাষ্যমতে, অনেকে দলীয়প্রধান তারেক রহমানের নেতৃত্বে সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আবার অনেক নেতাকে করা হয়েছে প্রশাসক। ফলে মাঠের রাজনীতিতে এক ধরনের নেতৃত্বশূন্যতা তৈরি হয়ে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। আবার রাজনৈতিক কর্মসূচি না থাকায় দলের নেতাকর্মীদের অনেকে ঝিমিয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ড চাঙ্গা করতে দল পুনর্গঠনের কাজ শুরু করার সিদ্ধান্ত একই সঙ্গে দলীয় কাউন্সিল আয়োজনসহ অঙ্গসংগঠনগুলো পুনর্গঠন করারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের সব ইউনিটের দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও সব পর্যায়ের সাংগঠনিক তৎপরতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে দ্রুত জাতীয় নির্বাহী কমিটির সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘পুনর্গঠন বা সংযোজন বিয়োজন দলের অভ্যন্তরীণ রুটিনওয়ার্ক। নতুন কমিটি গঠন, কমিটি বাতিল বা পরিবর্তন আনা দলের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ। যেসব জায়গায় কমিটি বিলুপ্ত হয়েছে সেখানে নতুন কমিটি আসবে। এ প্রক্রিয়া চলমান থাকবে।’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দুটি কাজ খুবই গুরুত্বপূর্ণ। একটি পুনর্বাসন, অন্যটি পুনর্গঠন। ক্ষতিগ্রস্ত নেতাকর্মীকে পুনর্বাসন করতে হবে। দলের ত্যাগীদের সামনে এনে দলকে পুনর্গঠন করতে হবে।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম

Next Post

শাসক মনে না করে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
শাসক মনে না করে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শাসক মনে না করে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.