রুপসীবাংলা৭১ প্রতিবেদক : সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক স্বচ্ছতা, জবাদিহিতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির জন্য মনিটরিং কার্যক্রম জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়নে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলিক পরিচালক- উপপরিচালক, জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়।
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (স্কুল ও কলেজ) শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাদিহিতা এবং প্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে স্ব-স্ব অঞ্চল, দপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম জোরদারকরণের জন্য নির্দেশ দেয়া হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
রুপসীবাংলা৭১/এআর

