• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৯

admin by admin
July 15, 2026
in সারা বাংলা
0
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৯

RelatedPosts

পটিয়ায় বন্যার তাণ্ডবে ভেসে গেছে ১৪০০ পুকুরের মাছ

কুতুবদিয়ায় ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার

ছয় মাসের চিকিৎসা শেষে ঘরে ফিরছে সুন্দরবনের সেই আহত বাঘিনী


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। এ সময় কুকুরটি মাঠে থাকা আরও ছয়টি গবাদিপশুকেও কামড়ে আহত করে। বুধবার (১৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন উপজেলার বাজারদি এলাকার বাসিন্দা ফিরোজ আলীর ছেলে রিয়াজ আহম্মেদ (২০), আব্দুর রহমানের ছেলে রায়ান (৫), খলিলুল রহমানের মেয়ে মীম (৫), কায়দা এলাকার আব্দুর রহিমের মেয়ে ঝিনুক (৯), লুৎফর রহমানের ছেলে সজিব (১৩) ও কুর্শা এলাকার মিরাজ উদ্দিনের ছেলে জিহাদ (৯) সহ মোট ২৯ জন।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকেই একটি পাগলা কুকুর পৌর শহরের গ্রীণরোড, দড়িপাড়া, উত্তর কায়দাসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ছোটাছুটি শুরু করে। এসময় সামনে যাকেই পেয়েছে, তাকেই তাকেই কামড়েছে। শুধু মানুষই নয়, মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ায় কুকুরটি।

কুকুরটির হামলায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৯ জন আহত হন। এরমধ্যে ১৫ জন পৌর শহরের গ্রীণরোড ও দড়িপাড়া এলাকার এবং উত্তর কায়দা গ্রামে ১৪ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যাদের ক্ষত বেশি হয়েছে, তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া মাঠে থাকা ছয়টি গবাদিপশুও কুকুরটির হামলার শিকার হয়।

এ ঘটনার পর বিকেলেই কুকুরটিকে এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে।

‍ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কুকুরের কামড় নিয়ে হাসপাতালে আসা রোগীদের ভ্যাক্সিন ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর আগে একদিনে কুকুরের কামড়ে এত রোগী এ হাসপাতালে আসেনি।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, নকলা পৌরসভা থেকে সরবরাহ করা এআরভি (অ্যান্টি-রেবিস) ভ্যাকসিন হাসপাতালে সংরক্ষিত রয়েছে এবং আহত ব্যক্তিকে তা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে। এছাড়া চিকিৎসার প্রয়োজনে বাইরে থেকে কোনো ওষুধ কিনতে হলে সেক্ষেত্রেও নকলা পৌরসভা প্রয়োজনীয় সহযোগিতা করছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

“চাঁদাবাজ সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে যেতে পারে”

Next Post

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২২৩৯ মামলা

Next Post
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২২৩৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২২৩৯ মামলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.