• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ফ্রান্সের বিপক্ষে গোল করতে চান ইয়ামাল

admin by admin
July 11, 2026
in খেলাধুলা
0
ফ্রান্সের বিপক্ষে গোল করতে চান ইয়ামাল

RelatedPosts

চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনের’ খেলা

জাতীয় দলের ৯ খেলোয়াড় ফেরতের অনুরোধ মোহামেডানের

নিজস্ব প্রতিনিধিঃ

বেলজিয়ামকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে স্পেন। শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে গোল করতে না পারলেও ম্যাচ সেরা হয়েছেন লামিন ইয়ামাল। তার দল এবার সেমি-ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের।

আগামী মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটিতে গোল করতে চান বলে জানিয়েছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড।

সর্বশেষ ইউরোর সেমি-ফাইনালে স্পেনের সামনে পড়েছিল ফ্রান্স। যে ম্যাচে গোল করেছিলেন ইয়ামাল। এবার বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি দুই দল। এই ম্যাচের সুখস্মৃতি আবার ফেরাতে চান কি না জানতে চাইলে সাংবাদিকদের ইয়ামাল বলেন, ‌‌‘আমিও তেমনটাই আশা করি, আবারও তাদের বিপক্ষে গোল করতে আমি সত্যিই মুখিয়ে আছি।’

তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত এবং ইতিমধ্যেই পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি। সেমি-ফাইনাল নিশ্চিত করতে পেরে আমি খুশি এবং মাঠে আমার অনুভূতিও দারুণ ছিল। ওরা (ফ্রান্স) এমন এক দল যারা আমাদের ওপর চড়াও হয়ে খেলার চেষ্টা করবে, তবে পুরো ৯০ মিনিট ধরে নয়। ওরা শারীরিকভাবে বেশ শক্তিশালী। আমাদের লক্ষ্য থাকবে বলের নিয়ন্ত্রণ (পজিশন) নিজেদের কাছে রাখা। আমি জানি সবকিছু ঠিকঠাক হবে। আমি পুরোপুরি প্রস্তুত। ম্যাচের দিনটি আসার জন্য আমার আর তর সইছে না।’

এদিন বেলজিয়ামের বিপক্ষে অসাধারণ খেলেও গোল পাননি ইয়ামাল। এ নিয়ে তার মধ্যে আক্ষেপ নেই কোনো। বলেন, ‘না, এটা আমাকে মোটেও হতাশ করে না। যতদিন দল টুর্নামেন্টে সামনে এগিয়ে যাবে, আমি অত্যন্ত খুশি থাকব। দিনশেষে আসল বিষয় হলো দলগত সাফল্য।’

তিনি আরও বলেন, ‘আমি খুব খুশি, কারণ আমরা সেমি-ফাইনালে উঠেছি। আমি শারীরিকভাবে দিন দিন আরও ভালো বোধ করছি এবং প্রতি সপ্তাহে আমার পারফরম্যান্স আরও উন্নত হবে। আমি সত্যিই খুব আনন্দিত। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছি।’

Previous Post

কোয়ার্টার ফাইনালে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

Next Post

সোনারগাঁয়ে পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

Next Post
সোনারগাঁয়ে পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.