• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা

admin by admin
July 8, 2026
in খেলাধুলা
0
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা

RelatedPosts

মেসি হাঁটেন দেখেন এবং গোল করেন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে বেলজিয়াম

বেলিংহামের দুই মিনিটে দুই গোল, একটি শোধ করল মেক্সিকো

নিজস্ব প্রতিনিধিঃ

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে কেপ ভার্দে ও আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘আইশোস্পিড’ এবং একজন সমর্থকের মধ্যে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফিফা।

জনপ্রিয় ইউটিউবার ও অনলাইন পারফর্মার ডেরেন জেসন ওয়াটকিন্স জুনিয়র। ফুটবল পাড়ায় যাকে সবাই চেনে ‘আইশোস্পিড’ নামে। চলতি বিশ্বকাপে এই ইউটিউবার যেসব দলের পাশে দাঁড়িয়েছেন, তারাই শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

ইউটিউবে ৫৭ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং টিকটকে ৫৩ মিলিয়ন ফলোয়ার থাকা আইশোস্পিড এই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ লাইভ-স্ট্রিম করেছেন। এমনকি তার কিছু সম্প্রচারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং বার্সেলোনা ও এসি মিলানের সাবেক ফরোয়ার্ড ইব্রাহিমোভিচকেও দেখা গেছে। ওইদিন তার ইউটিউব চ্যানেলের ফুটেজে কেপ ভার্দের জার্সি পরা অবস্থায় গ্যালারিতে আর্জেন্টিনার এক সমর্থকের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে একটি ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে এবং ‘অবিলম্বে তদন্ত শুরু করেছে। ফিফা বিশ্বকাপ হলো ঐক্য, বৈচিত্র্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের এক উৎসব। এটি বিশ্বজুড়ে মানুষ, সংস্কৃতি এবং সম্প্রদায়কে একত্রিত করে। তাই যারা এমন আচরণ করে যা এই মূল্যবোধগুলোকে ক্ষুণ্ণ করে, আমাদের খেলায় তাদের কোনো স্থান নেই।

আইশোস্পিডের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের এই অভিযোগটি এমন সময়ে এল যখন এর কয়েক দিন আগেই ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে প্যারাগুয়ের এক সিনেটরকে ‘ঘৃণ্য’ এবং তার পদের অযোগ্য বলে অভিহিত করেছিলেন। ওই সিনেটর এমবাপ্পের বংশ পরিচয় ও শিক্ষা নিয়ে উপহাস করে বেশ কিছু বর্ণবাদী মন্তব্য করেছিলেন।

প্যারাগুয়ের লিবারেল র‍্যাডিক্যাল পার্টির সদস্য সেলেস্তে আমারিলা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে তার দেশের পরাজয়ের পর এক্সে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেছিলেন। তবে ফরাসি ফুটবল ফেডারেশন(এফএফএফ) আমারিলার মন্তব্যগুলোকে ‘অত্যন্ত জঘন্য ও অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার পরিকল্পনা ঘোষণা করেছে।

Previous Post

জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

Next Post

বেরোবি ছাত্রদলের কমিটি ঘোষণা

Next Post
বেরোবি ছাত্রদলের কমিটি ঘোষণা

বেরোবি ছাত্রদলের কমিটি ঘোষণা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.