• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দেশ অস্থিতিশীল করার সক্ষমতা পরাজিত শক্তির নেই : তথ্য উপদেষ্টা

admin by admin
July 7, 2026
in রাজনীতি
0
দেশ অস্থিতিশীল করার সক্ষমতা পরাজিত শক্তির নেই : তথ্য উপদেষ্টা

RelatedPosts

ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে প্রধানমন্ত্রীকে পরামর্শ কর্নেল অলির

বিএনপি নেতার পুরনো ভিডিও ভাইরাল,’বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলন প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “অর্থের জোরে কিছু লোককে প্রভাবিত করা গেলেও বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির সক্ষমতা পরাজিত শক্তির নেই।”

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “পরাজিত পক্ষের বিভিন্ন অডিও-ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। অর্থের জোরে কিছু লোককে দিয়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটানো সম্ভব হলেও তা দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না।”

তিনি বলেন, “চোর-ডাকাত বা খারাপ লোককে টাকা দিয়ে অনেক কিছু করানো যায়। কিন্তু সেই অর্থের জোরে বাংলাদেশে বড় ধরনের কোনো অপকর্ম বা অস্থিতিশীলতা সৃষ্টি করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। তাদের সেই নৈতিক শক্তিও নেই।”

ভারতে অবস্থান করে আওয়ামী লীগের কিছু নেতার কর্মকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “এ বিষয়ে বাংলাদেশ সরকার আগেও আনুষ্ঠানিকভাবে অবস্থান জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে।”

তিনি বলেন, “আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন মামলার আসামি, অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং কারো কারো বিরুদ্ধে আদালতের সাজাও হয়েছে। সে কারণে তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রাঙামাটিতে পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

Next Post

জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

Next Post
জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.