• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পরীক্ষায় দায়িত্ব পালন-খাতা দেখায় সম্মানি বাড়লো, নতুন হার নির্ধারণ

admin by admin
July 2, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
পরীক্ষায় দায়িত্ব পালন-খাতা দেখায় সম্মানি বাড়লো, নতুন হার নির্ধারণ

RelatedPosts

বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা

পাঠদান নজরে রাখতে ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা বসবে : শিক্ষামন্ত্রী

আড়াই হাজারে পরীক্ষার হলে হোয়াটসঅ্যাপে নকল সরবরাহ কারীরা বহাল, আবার চলছে নকল সরবরাহ


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : পরীক্ষা পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সম্মানির হার বাড়ানো হয়েছে। একই সঙ্গে উত্তরপত্র নিরীক্ষণ, ওএমআর টপশিট, লিথোগ্রাফিক কোডিং-ডিকোডিংসহ কয়েকটি নতুন ব্যয় খাত সংযোজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ বিভাগের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্র শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানি আগের মতোই ৬ হাজার টাকা বহাল রাখা হয়েছে। বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতি সভায় জনপ্রতি ৬ হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের প্রতিদিন জনপ্রতি ৬ হাজার টাকা দেওয়া হবে।

উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৩০ টাকা এবং পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ৩৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৫ টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীদের সম্মানির হার বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী- নবম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা প্রতিদিন এক হাজার ৮০০ টাকা পাবেন, যা আগে ছিল এক হাজার ২০০ টাকা।

দশম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা পাবেন এক হাজার ২০০ টাকা, যা আগে ছিল এক হাজার টাকা। আর ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সম্মানী ৮০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।

এছাড়া খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রতিটি খাতায় ৫০ টাকা, লিখিত পরীক্ষার ভেন্যুর প্রতিষ্ঠানপ্রধান বা তার মনোনীত সমন্বয়কারীকে তিন হাজার ৫০০ টাকা এবং লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শককে প্রতিদিন এক হাজার ৮০০ টাকা সম্মানী আগের মতোই বহাল রাখা হয়েছে।

নতুন পরিপত্রে লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুত (কাগজসহ) বাবদ পরীক্ষার্থীপ্রতি ১২ টাকা এবং প্রশ্নপত্র তৈরি, কাগজ, ডুপ্লিকেটিং মেশিন ভাড়া (প্রযোজ্য ক্ষেত্রে) ও কালি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা ব্যয়ের বিধান রাখা হয়েছে। আগে উত্তরপত্র প্রস্তুতের জন্য পরীক্ষার্থীপ্রতি ৬ টাকা নির্ধারিত ছিল।

এছাড়া নতুনভাবে ওএমআর টপশিট মুদ্রণ ও ক্রয়ের জন্য ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং ও ডিকোডিংয়ের জন্য ইউনিটপ্রতি ৫ টাকা এবং প্রচলিত কোডিং ও ডিকোডিংয়ের জন্য ইউনিটপ্রতি ৪ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, লিখিত, ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়ন ব্যয় সরকারের সর্বশেষ নির্দেশনা ও ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬’ অনুসারে নির্বাহ করতে হবে। প্রয়োজনে দুপুর বা রাতের খাবারের ব্যয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বহন করা যাবে ও নাস্তার জন্য দৈনিক সর্বোচ্চ দুইবার ব্যয় করা যাবে।

এছাড়া ট্রাঙ্ক, তালা-চাবি, কাগজ, কলমসহ অন্যান্য আনুষঙ্গিক বিবিধ ব্যয়ের সর্বোচ্চ সীমা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

Next Post

মির্জা ফখরুলের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের সাক্ষাৎ

Next Post
মির্জা ফখরুলের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের সাক্ষাৎ

মির্জা ফখরুলের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের সাক্ষাৎ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.