• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ধ্বংসস্তূপের নিচে ১৮ দিনের সন্তানকে বাঁচতে দেখে সাহস পেয়েছিলেন মা

admin by admin
June 29, 2026
in আন্তর্জাতিক
0
ধ্বংসস্তূপের নিচে ১৮ দিনের সন্তানকে বাঁচতে দেখে সাহস পেয়েছিলেন মা

RelatedPosts

IOCE 2026-এ বাংলাদেশ দলের একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক এবং মেধা স্বীকৃতি অর্জন

তাইওয়ানের সঙ্গে পুনঃএকত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার আহ্বান শি জিনপিংয়ের

গাজা, নেত্তনাহু এবং মামদানী


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৮ দিন বয়সী নবজাতক সন্তানসহ এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নারী ডায়ানা প্যাটিনো জানিয়েছেন, অন্ধকার, আতঙ্ক আর ব্যথার মধ্যেও তাকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে তার ছোট্ট ছেলে হুয়ান ডেভিড।

রোববার (২৮ জুন) কারাকাসের একটি ক্লিনিকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডায়ানা প্যাটিনো সেই ভয়ঙ্কর সময়ের বর্ণনা দেন।

ডায়ানা বলেন, যতক্ষণ আমার ছেলে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকব। এটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। প্রতি মুহূর্তে আমি তার নাকের কাছে হাত রেখে দেখতাম সে শ্বাস নিচ্ছে কি না।

উদ্ধারের ফুটেজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর নবজাতক হুয়ান ডেভিড হয়ে উঠেছে আশার প্রতীক। গত বুধবার ভেনেজুয়েলায় মাত্র এক মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ লা গুয়েরা, অন্যান্য শহরে বহুতল ভবন ধসে পড়ে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে ১,৪৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ ঘটনাকে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বলে বর্ণনা করেছেন। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চললেও জীবিত উদ্ধারের আশা ক্রমশ কমে আসছে।

কারাকাসের একটি ক্লিনিকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডায়ানা প্যাটিনো সেই ভয়ঙ্কর সময়ের বর্ণনা দেন। ভূমিকম্পের সময় তিনি লা গুয়েরার উত্তর উপকূলীয় এলাকায় অষ্টম তলার অ্যাপার্টমেন্টে বাসন ধুচ্ছিলেন। হালকা কম্পন অনুভব করে তিনি দ্রুত ছেলেকে কোলে তুলে নেন।

তিনি বলেন, মনে হচ্ছিল আমি যেন উড়ে যাচ্ছি। তারপর পানি আর আবর্জনার নিচে তলিয়ে যাচ্ছি। হঠাৎ একটা গর্তের মধ্যে পড়ে গেলাম। কীভাবে যে ছেলেকে জড়িয়ে ধরে রেখেছিলাম, সেটা এখনো ভেবে পাই না। আসবাবপত্রের সঙ্গে ধাক্কা খেয়েছি, চারদিকে সবকিছু ভেঙে পড়ছিল।

প্রথমে চিৎকার করলেও পরে বুঝতে পারেন কেউ শুনছে না। তখন নিজেকে সামলান ডায়ানা। বলেন, আমি ঠিক করলাম, শক্তি নষ্ট করে চিৎকার করব না। যখন সত্যিই কারও গলার আওয়াজ বা পায়ের শব্দ পাব, তখনই চেঁচাব।

তার বাম পা কংক্রিটের নিচে চাপা পড়েছিল, মাথার একপাশ পাথরের সঙ্গে চেপে ছিল। নড়াচড়া করারও উপায় ছিল না। এমন সময় শরীরের নিচে একটা বাইবেল অনুভব করে তিনি আশায় বুক বাঁধেন। সেখান থেকেই শুরু হয় তাঁর বেঁচে থাকার লড়াই।

অন্ধকারের মধ্যে সুঁচের ছিদ্রের মতো ছোট্ট একফালি আলো দেখতে পেতেন তিনি, যা চাঁদের মতো মনে হতো। অবশেষে ভাইয়ের গলায় নিজের নাম শুনে চিৎকার করে ওঠেন। ভাই তাকে আশ্বাস দেন, আমি তোমাকে খুঁজে পেয়েছি। তোমাকে না বের করা পর্যন্ত এখান থেকে যাব না।ভাই সেই কথা রেখেছিলেন। বৃহস্পতিবার রাতে জটিল উদ্ধার অভিযানের পর মা-ছেলেকে বের করে আনা হয়। ডায়ানার দুই পা-ই আহত হয়েছে, তবে হুয়ান ডেভিডের শুধু সামান্য চোট লেগেছে।

ডায়ানার স্বামী গেরসন তখন বাড়ির সামনে গাড়ি পার্ক করছিলেন। ভূমিকম্প শুরু হতেই তিনি একটা বেড়া টপকে নিরাপদ জায়গায় চলে যান। ভবনের দশা দেখে তিনি সবাইকে হারিয়ে ফেলার আশঙ্কা করেছিলেন। স্ত্রী-সন্তানকে জীবিত ফিরে পাওয়াটা তাঁর কাছে ছিল অলৌকিক।এই ঘটনা ভয়াবহ বিপর্যয়ের মাঝেও মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকে

Next Post

নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

Next Post
নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.