• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষ হচ্ছে প্রাকৃতিক রক্ষাকবচঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

admin by admin
June 29, 2026
in জাতীয়
0
পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষ হচ্ছে প্রাকৃতিক রক্ষাকবচঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

Oplus_131072

RelatedPosts

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে মামলার রায় আজ

ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

নিজস্ব প্রতিনিধিঃ

পরিবেশ সংগঠক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষ হচ্ছে প্রাকৃতিক রক্ষাকবচ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সহজ সমাধান হলো বৃক্ষরোপন ও বৃক্ষের পরিচর্যা। বৃক্ষরোপণকে কোনো একটা বিশেষ দিন বা বছরের কর্মসূচি হিসেবে না দেখে এটাকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের দেশে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে প্রায় সারাবছর বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। কিন্তু যে গাছগুলো লাগানো হলো সেগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে কি না সে ব্যাপারে অনেকেই দায়িত্ববান না। ফলে সঠিক পরিচর্যার অভাবে কাঙ্ক্ষিত বনায়ন হচ্ছে না। আবার অনেকে যেখানে সেখানে অপরিকল্পিতভাবে গাছ লাগান। ফলে বৃক্ষরোপন কর্মসূচীর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় না। যে গাছ যে মাটির ও পরিবেশের জন্য উপযুক্ত সে গাছ সেখানে লাগাতে হবে। আমরা অত্যন্ত আনন্দিত যে বিগত দিনগুলোতে লাগানো গাছগুলো অনেক বড় হয়েছে। মানুষকে ছায়া দিচ্ছে, পাখিসহ নানা প্রতঙ্গের আশ্রয় দিচ্ছে। সেটা সম্ভবপর হয়েছে নিয়মিত পরিচর্যার জন্য।

আজ ২৯ জুন (সোমবার) বিকেলে খোয়াই নদীর শহর রক্ষা বাধেঁ খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্রাকৃতজন আয়োজিত চারা গাছে বেষ্টনী স্থাপন, বিগত বছরের বনায়ন পরিদর্শন ও বৃক্ষরোপণ “নদী তীরে সবুজায়ন” কর্মসূচীর
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

প্রাকৃতজন সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে এতে মূল বক্তব্য রাখেন, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। বিশেষ অতিথি ছিলেন গাছ মামাখ্যাত মো: রায়হান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সহ-সভাপতি মোঃ রেজওয়ান আহমেদ, আবু নাসের সামি , মো: কায়সার মিয়া, মো: ওয়াহিদ মিয়া, মো: আলী, শাহীন উল্লাহ প্রমুখ।

খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, নদীতীরে ময়লা-আবর্জনা দেখতে চাই না। সবুজ দেখতে চাই। নদী ও তীর সুরক্ষিত থাকুক সেটা দেখতে চাই। খোয়াই নদীর নৌকাঘাট এর আশপাশে নদীতে ময়লা আবর্জনার ফেলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়েছে। বাইরে থেকে কেউ এসে এখানে ময়লা আবর্জনা ফেলছেনা। যারা নদী ও তীরে ময়লা ফেলে পরিবেশকে দূষিত করছে তারা অন্যায় করছে। অন্যায়কারীদের শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, স্বাস্থ্যকর পরিবেশের জন্য সবুজায়নের বিকল্প নেই। আমাদের বেঁচে থাকার প্রধান উপকরণ হলো অক্সিজেন। গাছ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। গাছ শুধুমাত্র পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মাটির ক্ষয়রোধ, বন্যা, প্রাকৃতিক দূর্যোগ থেকেও আমাদের রক্ষা করে। পরিবেশকে সুন্দর রাখতে, খোয়াই নদী ও নদী তীরকে সুরক্ষিত রাখতে গাছ লাগানো এবং সংরক্ষণে মনোযোগী হতে হবে।
কর্মসূচিতে নদীতীরে বসবাসকারীদের বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়।

Previous Post

বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারী সোনিয়া আফরোজ খান

Next Post

দেশের যে জেলায় ডিসি-ইউএনও সবাই নারী

Next Post
দেশের যে জেলায় ডিসি-ইউএনও সবাই নারী

দেশের যে জেলায় ডিসি-ইউএনও সবাই নারী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.