• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের

admin by admin
June 29, 2026
in খেলাধুলা
0
জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের

RelatedPosts

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে দ্বিতীয় দিন আফগানিস্তানের

চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধিঃ

নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই- এ কথা ভালোভাবেই জানেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাই জাপানের বিপক্ষে শেষ ষোলোর লড়াইকে সামনে রেখে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন ইতালিয়ান এই কোচ। অতিরিক্ত সময় থেকে শুরু করে পেনাল্টি শুটআউট- সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে তার দল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নকআউট পর্বে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে ব্রাজিল। তিনি বলেন, নকআউট পর্বে যেকোনো কিছুই হতে পারে। অতিরিক্ত সময়, পেনাল্টি—সবকিছুর জন্য আমরা প্রস্তুত। এই ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্ক ও হৃদ- দুটোই সমানভাবে কাজ করতে হবে। এটি এক লেগের ম্যাচ। হেরে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। তবে আমার খেলোয়াড়রা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা জানে এই চাপ কীভাবে সামলাতে হয়।

হিউস্টনের শেষ এনার্জি স্টেডিয়ামে ম্যাচের আগের শেষ অনুশীলনে পুরো স্কোয়াডকে পেয়েছেন আনচেলত্তি। তবে শুরু একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলই মাঠে নামতে পারে বলে গুঞ্জন থাকলেও বিষয়টি নিশ্চিত করেননি ব্রাজিল কোচ। এ প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাই না। তবে যারা খেলবে, তারা আগেই বিষয়টি জেনে গেছে। তাই খেলোয়াড়রা হয়তো কোচের চেয়ে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।

ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে ইতিবাচক খবর এসেছে নেইমারকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে অল্প সময় মাঠে নামা এই তারকাকে জাপানের বিপক্ষে আরও বেশি সময় খেলতে দেখা যেতে পারে। নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহের তুলনায় সে এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। আজ সে নিশ্চিতভাবেই ১৫ মিনিটের বেশি খেলার জন্য প্রস্তুত। তবে কখন তাকে মাঠে নামানো হবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

জাপানের বিপক্ষে সাম্প্রতিক স্মৃতিও খুব সুখকর নয় ব্রাজিলের। সর্বশেষ গত বছরের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় সেলেসাওরা। গোলরক্ষক ও রক্ষণভাগের একাধিক ভুলে সেই ম্যাচে জয় হাতছাড়া হয়েছিল ব্রাজিলের। এবার সেই হতাশার স্মৃতি পেছনে ফেলে নকআউট পর্বে জয় দিয়েই এগিয়ে যেতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Previous Post

১১ জেলার জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা

Next Post

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

Next Post
সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.