চিফ রিপোর্টার:আজাদুর রহমান বশির :
রাজনীতি ও সমাজসেবায় এক অনন্য নাম শাহাদাত হোসেন রিপন দায়িত্বশীল পেশার গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন । মেধা, শ্রম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে দলের সাথে আত্মনিবেদিতভাবে যুক্ত করে সম্প্রতি তিনি তারেক জিয়া পরিষদ কামরাঙ্গীরচর থানা শাখা ঢাকা মহানগর দক্ষিন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক জিয়া পরিষদের পতাকাতলে যুক্ত হন শাহাদাত হোসেন রিপন গণতন্ত্রের মানসিকতা নিয়ে গণমানুষের মাঝে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি সংগঠনটিতে আত্মনিবেদন করেছেন।
তার এই অর্জনে উচ্ছ্বসিত এলাকার সর্বস্তরের মানুষ ও শুভাকাঙ্খীরা। স্থানীয়দের মতে, শাহাদাত হোসেন রিপনের সবচেয়ে বড় গুণ হলো তার সমন্বয়বাদী মানসিকতা। জনস্বার্থ নিয়ে কাজ করেছেন, তেমনি রাজনীতির মাঠেও তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে চলেছেন। নির্দলীয় ও দলীয়—সকল জনগণের সাথে এক সারিতে দাঁড়িয়ে কাজ করার এই অনন্য সক্ষমতাই তাকে সবার কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলেছে।
তার এই নতুন পদপ্রাপ্তিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব আমিনুল ইসলাম সোহাগকে কৃতজ্ঞতা ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন শাহাদাত হোসেন রিপন । সংগঠনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তার সততা ও মেধার মাধ্যমে তারেক জিয়া পরিষদকে আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা করছেন তার শুভাকাঙ্খীরা।

