• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শ্রমবাজার ও আটকে থাকা কর্মীদের নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

admin by admin
June 21, 2026
in জাতীয়
0
শ্রমবাজার ও আটকে থাকা কর্মীদের নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

RelatedPosts

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর


রুপসীবাংলা৭১ ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

পাশাপাশি বিভিন্ন জটিলতায় আটকে থাকা প্রায় দুই হাজার বাংলাদেশি শ্রমিকের সমস্যার সমাধানেও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

রোববার (২১ জুন) রাতে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার তিস্তা প্রকল্প নিয়ে কাজ করছে এবং এতে প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধন আনা হবে। পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, অদক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর পরিবর্তে তাদের দক্ষ করে গড়ে তুলতে দেশের টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো আধুনিকায়ন করা হবে। ইতোমধ্যে এক হাজার কিলোমিটার খাল খনন করা হয়েছে, যার সুফল কৃষকরা পাচ্ছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা শেখানো হবে। পাশাপাশি স্কুলের পাঠ্যক্রমে পাঁচটি খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে এবং খেলাধুলাকে বিষয়ভিত্তিক শিক্ষার অংশ করা হবে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও সেগুলো বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ চলছে।

এর আগে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post

সাত সেভে ম্যাচ বাঁচাল ইরানের গোলরক্ষক

Next Post
সাত সেভে ম্যাচ বাঁচাল ইরানের গোলরক্ষক

সাত সেভে ম্যাচ বাঁচাল ইরানের গোলরক্ষক

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.