• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শেষ ১০ মিনিটে যা করল জার্মানি, বিশ্বাস করা কঠিন

admin by admin
June 21, 2026
in খেলাধুলা
0
শেষ ১০ মিনিটে যা করল জার্মানি, বিশ্বাস করা কঠিন

RelatedPosts

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে দ্বিতীয় দিন আফগানিস্তানের

চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধিঃ

ম্যাচের ৯০ মিনিট পার হওয়ার পরই যেন শুরু হলো আসল নাটক। শেষ ১০ মিনিটে এমন এক ঝড় তুলল জার্মানি, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। যোগ করা সময়ে গোল করে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে তারা।

টরন্টো স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ লড়াই জমে ওঠে। বলের দখল আর আক্রমণে এগিয়ে থাকলেও প্রথম ধাক্কাটা খায় জার্মানি। ৩০তম মিনিটে দিওমান্দে, দিয়ালোদের আক্রমণ থেকে তৈরি সুযোগে ফ্রাঙ্ক কেসি কাছ থেকে জোরালো শটে গোল করে আইভরি কোস্টকে এগিয়ে নেন।

গোল হজমের আগে এবং পরে জার্মানি দুইবার বল জালে জড়ালেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। ফাউলের কারণে একটি এবং আরেকটি আক্রমণে ফাউলের সিদ্ধান্তে দুটি গোলই বাতিল হয়ে যায়। হাভার্টজ, মুসিয়ালা, এনমেচারা একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি জার্মানি।

বিরতির পরও শুরুতে কিছুটা চাপে ছিল ইউরোপের দলটি। আইভরি কোস্টই বেশি সংগঠিত ফুটবল খেলছিল। এমন সময় ম্যাচের ৬০ মিনিটে বড় সিদ্ধান্ত নেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। একসঙ্গে তিন বদলি নামিয়ে তিনি ম্যাচের গতি পাল্টে দেন।

৬৮তম মিনিটে সেই বদলিরই ফল। ডান প্রান্ত থেকে নাদিয়েম আমিরির ক্রস হাভার্টজকে ছুঁয়ে না গেলেও ঠিকই খুঁজে নেয় ডেনিজ উন্দাভকে। বক্সের ভেতর থেকে দারুণ ভলিতে সমতা ফেরান এই বদলি স্ট্রাইকার।

সমতায় ফেরার পর ম্যাচ আরও খোলা হয়ে যায়। দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৯০ মিনিটে আইভরি কোস্টের সামনে সুবর্ণ সুযোগ এলেও আদিংরা তা কাজে লাগাতে পারেননি। অন্যদিকে জার্মানিও একাধিক আক্রমণে ফোফানাকে ব্যস্ত রাখে।

অতিরিক্ত সময়ের ঘোষণা ছিল অন্তত ৬ মিনিট। তখনই শুরু হয় আসল নাটক। ৯৪তম মিনিটে ফেলিক্স এনমেচার দারুণ এক পাস পেয়ে বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নেন উন্দাভ। প্রথম ছোঁয়াতেই ঘুরে দাঁড়িয়ে জোরালো শটে জালে বল জড়ান তিনি। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় আইভরি কোস্ট, আর উল্লাসে ফেটে পড়ে টরন্টো স্টেডিয়াম।

গোলটি নিয়ে অফসাইডের প্রশ্ন উঠলেও রিপ্লেতে পরিষ্কার হয়, উন্দাভ অনসাইডেই ছিলেন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।

পুরো ম্যাচে আক্রমণে এগিয়েই ছিল জার্মানি। তাদের প্রত্যাশিত গোল ছিল ১.৮৩, যেখানে আইভরি কোস্টের ১.২৩। পরিসংখ্যানও বলে দেয়, শেষ পর্যন্ত জয়টা অযৌক্তিক ছিল না।

এই জয়ে গ্রুপ ই থেকে নকআউট নিশ্চিত করেছে জার্মানি। শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা, অথবা ইকুয়েডর না জিতলেও শীর্ষে থাকবে। অন্যদিকে আইভরি কোস্ট এখন শেষ ম্যাচে ফলের জন্য চাপের মধ্যে পড়ে গেল।

মাত্র ৫৬ মিনিট খেলে এই বিশ্বকাপে ৫টি গোল অবদান রেখে উন্দাভ এখন জার্মানির সবচেয়ে বড় ভরসা। প্রশ্ন এখন একটাই, পরের ম্যাচে কি তাকে শুরুর একাদশে দেখা যাবে, নাকি আবারও সুপার সাব হিসেবেই নামবেন তিনি।

Previous Post

পিছিয়ে থেকেও দাপুটে জয় জার্মানির

Next Post

বিশ্ব বাবা দিবস আজ

Next Post
বিশ্ব বাবা দিবস আজ

বিশ্ব বাবা দিবস আজ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.