নিজস্ব প্রতিনিধিঃ
অবশেষে গোলের দেখা পেল মেক্সিকো। ম্যাচের ৫৩ মিনিটে দলে পক্ষে গোল করেন রোমো। প্রথমার্ধে দুই দলই সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু কাঙ্ক্ষিত গোলটি পায়নি কোনো দল। এই ম্যাচে যে দল জিতবে, সেই দল নকআউটে চলে যাবে।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নকআউট নিশ্চিত করার দৌড়ে মাঠে লড়াই করছে দুই দল।
নিজেদের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে মেক্সিকো। সেই ম্যাচে গোল করে আলোচনায় ছিলেন হুলিয়ান কিনয়োনেস ও রাউল হিমেনেজ।
অন্যদিকে, প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে দক্ষিণ কোরিয়া।
গোলশূন্য সমতায় বিরতিতে মেক্সিকো–দক্ষিণ কোরিয়া


