• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মুক্তির আগে কোটি টাকার ব্যবসা, চমক দেখাচ্ছে ‘ককটেল ২’

admin by admin
June 18, 2026
in বিনোদন
0
মুক্তির আগে কোটি টাকার ব্যবসা, চমক দেখাচ্ছে ‘ককটেল ২’

RelatedPosts

টিভির পর এবার বড়পর্দায় আসছে ‘নাগিন’!

সুইমস্যুটে পরীমণির বোল্ড উপস্থিতি, ছবিতে মুগ্ধ ভক্তরা

ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’ মুক্তির আগেই বক্স অফিসে ইতিবাচক বার্তা দিতে শুরু করেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে আর মাত্র একদিন বাকি থাকলেও অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান দেখে বেশ আশাবাদী নির্মাতা ও পরিবেশকরা।

ভারতীয় ট্রেড বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পর্যন্ত সিনেমাটির ৭১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। অগ্রিম বুকিং থেকে ব্লক সিট বাদে সিনেমাটির গ্রস আয় হয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি। আর ব্লক সিটসহ সেই অংক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপিতে। (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৬০ লাখ টাকা।)

অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে দিল্লি-এনসিআর অঞ্চল। সেখানে সিনেমাটি প্রায় ৯৬ লাখ রুপির ব্যবসা করেছে। এরপর রয়েছে মুম্বাই, যেখানে অগ্রিম টিকিট বিক্রি থেকে এসেছে প্রায় ৬৪ লাখ রুপি। এছাড়া বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, কলকাতা ও আহমেদাবাদেও দর্শকদের আগ্রহ উল্লেখযোগ্য।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘ককটেল’র সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘ককটেল ২’। প্রথম সিনেমাটিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। নতুন কিস্তিতে দেখা যাবে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননকে। আগের সিনেমার মতো এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন হোমি আদাজানিয়া।

এদিকে সিনেমাটির নতুন গান ‘বন্ধু ২.০’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। জনপ্রিয় গান ‘তুমহি হো বন্ধু’র নতুন সংস্করণ হিসেবে তৈরি হওয়া এই গান মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই লাখো দর্শকের নজরকাড়ে।

গানটিতে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। এতে কণ্ঠ দিয়েছেন কবিতা শেঠ ও নীরজ শ্রীধর। সুর করেছেন প্রীতম চক্রবর্তী এবং গীত রচনা করেছেন ইরশাদ কামিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, মূল গানের আবহ বজায় রেখেই নতুনভাবে উপস্থাপন করা হয়েছে ‘বন্ধু ২.০’। বিশেষ করে রাশমিকা মান্দানার পারফরম্যান্স নিয়ে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার
অগ্রিম বুকিং ও গানের জনপ্রিয়তা-দুই মিলিয়ে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘ককটেল ২’। এখন দেখার বিষয়, এই ইতিবাচক সাড়া প্রথম দিনের বক্স অফিস সংগ্রহে কতটা প্রভাব ফেলতে পারে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

২৫ বছর আগে সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে

Next Post

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই

Next Post
সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.