• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জামায়াতের এমপিদের রাজনৈতিক প্রশিক্ষণ নেয়ার পরামর্শ রাশেদ খাঁনের

admin by admin
June 10, 2026
in রাজনীতি
0
জামায়াতের এমপিদের রাজনৈতিক প্রশিক্ষণ নেয়ার পরামর্শ রাশেদ খাঁনের

RelatedPosts

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিএনপির দোয়া-মাহফিল আজ

সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

বিএনপি ও সরকারের ৪ পদে মির্জা ফখরুলের উত্তরসূরি কারা?


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : জাতীয় সংসদে আরও কার্যকর ভূমিকা রাখতে জামায়াতের সংসদ সদস্যদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

বুধবার (১০ জুন) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, গত অধিবেশনে জামায়াতের এমপিদের পারফরম্যান্স নিয়ে সমালোচনার পর এবারের অধিবেশনকে সামনে রেখে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় তারা প্রত্যাশিতভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বিভিন্ন বিষয়ে কোর্সের বাইরের আলোচনা ও রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন, যা জামায়াতের এমপিদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এ কারণে জামায়াতের সংসদ সদস্যদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন তিনি।

রাশেদ খাঁন উল্লেখ করেন, অতীতে জামায়াতের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে বেশি প্রশিক্ষিত ও শিক্ষিত বলে ধারণা করা হতো। তবে বর্তমান পরিস্থিতি দেখে তার মনে হচ্ছে দলটির দক্ষ প্রশিক্ষকের অভাব রয়েছে।

শেখার কোনো শেষ নেই এবং শেখার ক্ষেত্রে লজ্জারও কিছু নেই। বিরোধী দল হিসেবে জামায়াতকে সংসদে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে দেখতে চান বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, দেশের রাজনীতিতে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি গুরুত্বপূর্ণ। বিরোধী দল দুর্বল হলে জনগণ রাজনৈতিক শূন্যতা অনুভব করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মহাকাশ থেকে ধরা পড়ল নজরকাড়া ‘সাউদার্ন লাইটস’

Next Post

৫ জেলায় পরীক্ষামূলক ‘ই-হেলথ কার্ড’ চালু হবে: প্রধানমন্ত্রী

Next Post
৫ জেলায় পরীক্ষামূলক ‘ই-হেলথ কার্ড’ চালু হবে: প্রধানমন্ত্রী

৫ জেলায় পরীক্ষামূলক ‘ই-হেলথ কার্ড’ চালু হবে: প্রধানমন্ত্রী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.