• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চবিতে চাকসুর ব্যতিক্রমী ঈদ আয়োজন, ভোজের সঙ্গে হাড়ি ভাঙা ও ফটোসেশন

admin by admin
May 31, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
চবিতে চাকসুর ব্যতিক্রমী ঈদ আয়োজন, ভোজের সঙ্গে হাড়ি ভাঙা ও ফটোসেশন

RelatedPosts

ঢাকায় রাশিয়ান হাউসে শিল্প ও ঐতিহ্যের উদযাপন!

AI বদলে দিচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, CES 2027-এ আরও বড় পরিসরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ শিক্ষা – সংস্কৃতি ডেস্ক : ঈদে বাড়ি না ফেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী কুরবানি উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু)। কুরবানির ভোজের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হাড়ি ভাঙা খেলা, ফটোসেশন ও আড্ডার ব্যবস্থা রাখে চাকসু। শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিন চাকসু ভবনে এ আয়োজন করা হয়। এতে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন।

আয়োজনে মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখা হয়। চাকসুর নিচতলার ক্যাফেটেরিয়ায় গরুর মাংস পরিবেশন করা হয়। দ্বিতীয় তলার ছেলেদের কমনরুমে অমুসলিম শিক্ষার্থীদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য চাকসুর দ্বিতীয় তলার মেয়েদের কমনরুমে আলাদা আয়োজন রাখা হয়।

খাবারের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে হাড়ি ভাঙা খেলা ও ফটোসেশনের আয়োজন করা হয়। এছাড়া চাকসু ভবনের সামনে শিক্ষার্থীদের আড্ডার ব্যবস্থাও রাখা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্ ফুরকান, ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্ ফুরকান বলেন, “চাকসুকে এমন উদ্যোগ আয়োজনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার ও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য তারা যে সুন্দর আয়োজন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”তিনি আরও বলেন, “আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি শান্তিপূর্ণ সহাবস্থান ও সহমর্মিতাপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি। চাকসুর নেতৃবৃন্দসহ সব শিক্ষার্থী এ উদ্যোগে সামিল হবেন বলে আশা করছি।”

চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, “আমরা ৭০০ শিক্ষার্থী ভাইবোনের জন্য খাবারের আয়োজন করেছিলাম। পাশাপাশি যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য আয়োজন রেখেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রছাত্রী ভাইবোনেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে একসাথে খাওয়াদাওয়া করেছেন, আনন্দ করেছেন। অত্যন্ত চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের দিনটি উৎযাপন করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আয়োজনে অত্যন্ত যত্ন সহকারে সহযোগিতা করেছেন।”

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, “ঈদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা, বাড়ির দূরত্ব এবং অন্যান্য অনেকগুলো কারণে ক্যাম্পাসে থেকে যায়। আমরা চাকসু নেতৃবৃন্দ চেয়েছিলাম এই ঈদটা শিক্ষার্থী ভাই-বোনদের সাথে কাটানোর জন্য। শিক্ষার্থী ভাইবোনেরা একবেলা আহার যেন চাকসুর পক্ষ থেকে করতে পারে সেজন্য আজকে আমাদের এই আয়োজন। ঈদের দিন আমাদের একজন শিক্ষার্থী খাবারের আয়োজন রেখেছেন, আজকে রাতেও খাবারের আয়োজন রয়েছে। আমরা চাই রাজনীতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাই একসাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যানে কাজ করে যাক। এমন সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় থাকুক। সম্প্রীতির বার্তা সবার মাঝে ছড়িয়ে যাক এবং ঈদ হয়ে উঠুক সার্বজনীন উৎসব।”
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কেমোথেরাপি ছাড়াই স্তন ক্যান্সারের চিকিৎসা সম্ভব : গবেষণা

Next Post

জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

Next Post
জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.