• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

অভিযুক্ত গ্রেপ্তার দাবিতে জাবিতে জাকসুর বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

admin by admin
May 18, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
অভিযুক্ত গ্রেপ্তার দাবিতে জাবিতে জাকসুর বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

RelatedPosts

শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ঢাবিতে একাডেমিক প্রোগ্রাম চালু হচ্ছে

গেন্ডারিয়া হাই স্কুল-এর নবগঠিত এডহক কমিটির সভাপতি সাবেক জবিয়ান মোস্তাফিজুন নূর লিটু

দায়িত্বে অবহেলার অভিযোগে ববির উপপরিচালক সেলিনা বরখাস্ত


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছেন জাকসু নেতৃবৃন্দ।

সোমবার (১৮মে) বিকেলে ক‍্যাম্পাসের ডেইরি গেট সংলগ্ন মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জাকসুর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন জাকসু নেতৃবৃন্দ। এসময় তারা অভিযুক্তকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে জাকসুর জিএস মাজহারুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘দেশে এর চেয়েও অনেক বড় ঘটনা ঘটে, যেখানে অপরাধীদের খুব দ্রুতই গ্রেপ্তার করা হয়। কিন্তু এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি, অপরাধীর সম্পূর্ণ ফুটেজ থাকার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে, এটি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতা।’

ক্যাম্পাসের চলমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘এই বিচারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য ক্যাম্পাসের কিছু শিক্ষক সিন্ডিকেট এবং একই সঙ্গে কিছু মহল অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর আক্রমণাত্মক আচরণ করছে। আমরা মনে করছি, এটি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা।’

মিছিল-পরবর্তী সমাবেশে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মতো ন্যক্কারজনক ঘটনার প্রায় দেড়শ ঘণ্টা পার হতে চললেও রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এখনো নীরব ভূমিকা পালন করছে। পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তবে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

ক্যাম্পাসের পরিবেশ বিনষ্টকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই ক্যাম্পাসে কেউ যদি তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে আসে, তাহলে আমরা তা মেনে নেব না। আজকে যেমন ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা এখানে এসেছি, ঠিক একইভাবে যারা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার পাঁয়তারায় লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধেও আমরা একইভাবে রুখে দাঁড়াব।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলের পাশের রাস্তায় এক নারী শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে এক বহিরাগত। এঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা

Next Post

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার কমাতে কেন নির্দেশ নয়, হাইকোর্টের রুল

Next Post
গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার কমাতে কেন নির্দেশ নয়, হাইকোর্টের রুল

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার কমাতে কেন নির্দেশ নয়, হাইকোর্টের রুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.