• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এক টনের ‘লাল বাদশাকে’ কিনলেই ফ্রি ৩০ কেজির ‘সোহেলি’

admin by admin
May 15, 2026
in সারা বাংলা
0
এক টনের ‘লাল বাদশাকে’ কিনলেই ফ্রি ৩০ কেজির ‘সোহেলি’

RelatedPosts

শ্রীনগরে  শারদীয়  দুর্গাপূজা উপলক্ষে  পূজা মন্ডপ পরিদর্শন করেন শ্রীনগর থানা পুলিশ 

ছুটির দিনেও নিজ বাড়িতে রোগী দেখেন মন্ত্রী জাহিদ হোসেন

সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশাল আকৃতির ব্রাহমা জাতের ষাঁড় ‘লালবাদশা’। প্রায় ১২০০ কেজি ওজনের গরুটির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে ক্রেতাকে বিনামূল্যে দেওয়া হবে প্রায় ৩০ কেজি ওজনের ‘সোহেলি’ নামের একটি ছাগলও।

জানা গেছে, স্বভাবে শান্ত হলেও বিশাল আকৃতির ‘লাল বাদশাকে’ গোয়াল ঘর থেকে বের করতে প্রয়োজন হয় ৩ থেকে ৪ জন মানুষের। চার বছর ধরে যত্নে-ভালোবাসায় গরুটিকে লালন-পালন করেছেন খামারি মোশাররফ শেখ।

খামারি মোশাররফ শেখ জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খৈল, ভুষি, কাঁচা ঘাস, ভাতের মাড়, খুদের ভাত, ভুট্টা, কলা ও বিভিন্ন মৌসুমি ফল খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। মোটাতাজা করণের জন্য কোনো ধরনের ইনজেকশন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়নি।

তিনি বলেন, শখের বসে গরু পালন শুরু করেছিলাম। অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করেছি গরুটিকে। ইতোমধ্যে দূর-দূরান্ত থেকে মানুষ গরুটি দেখতে আসছেন, অনেকে দামও বলছেন। আশা করছি কোরবানির আগমুহূর্তে পছন্দমতো দাম পাব। আমি ১০ লাখ টাকা দাম চাচ্ছি, দরদামের সুযোগ রয়েছে।

মোশাররফ শেখের স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, গরুটিকে সন্তানের মতো করে বড় করেছি। ডাক দিলেই কাছে চলে আসে। বিক্রি করতে কষ্ট হবে। তারপরও ছেলের পড়াশোনা ও সংসারের প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে। আমরা চাই গরুটি কোরবানির জন্যই বিক্রি হোক।

প্রতিবেশী মশিউর রহমান বলেন, প্রতিদিনই অনেক মানুষ গরুটি দেখতে আসছেন। এদের মধ্যে অনেকেই শুধু দেখতেই আসেন, আবার অনেকে দামও বলছেন। আমার দেখা দৃষ্টিতে লালবাদশা বাগেরহাটের অন্যতম বড় গরু।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাহেব বলেন, মোশাররফ শেখ একজন ভালো খামারি। এর আগেও তিনি বড় গরু তৈরি করেছেন। তার খামারে দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজা করা হয়েছে। আশা করছি কোরবানির আগমুহূর্তে তিনি ভালো দাম পাবেন।

তিনি আরও জানান, এবার কোরবানির ঈদ উপলক্ষে বাগেরহাটে মোট ৮৪ হাজার ৯৬৭টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। এর বিপরীতে জেলার চাহিদা ৭৭ হাজার ৮৮৯টি। ফলে চাহিদার তুলনায় জেলায় পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছে বিভাগটি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শ্রমিক মজলিসের ‘ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন ২০২৬’ অনুষ্ঠিত

Next Post

বৃষ্টি

Next Post
বৃষ্টি

বৃষ্টি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.