• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পরিবহন সংকট কাটাতে জবির ৪ রুটে নতুন বিআরটিসি দিচ্ছে প্রশাসন

admin by admin
May 13, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
পরিবহন সংকট কাটাতে জবির ৪ রুটে নতুন বিআরটিসি দিচ্ছে প্রশাসন

RelatedPosts

শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ঢাবিতে একাডেমিক প্রোগ্রাম চালু হচ্ছে

গেন্ডারিয়া হাই স্কুল-এর নবগঠিত এডহক কমিটির সভাপতি সাবেক জবিয়ান মোস্তাফিজুন নূর লিটু

অভিযুক্ত গ্রেপ্তার দাবিতে জাবিতে জাকসুর বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে নারায়ণগঞ্জ, মিরপুর, আব্দুল্লাহপুরসহ চারটি রুটে নতুন বিআরটিসি বাস সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন বাস চালু হলে শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক।

তারেক বিন আতিক বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাস সংকটে ভুগছেন। মূলত চালক সংকটের কারণে আমরা পর্যাপ্ত বাস দিতে পারিনি। পরবর্তীতে আমাদের বর্তমান উপাচার্য অধ্যাপক রইছ উদ্‌দীন স্যারের সহযোগিতা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ খানের দাবির প্রেক্ষিতে চারটি রুটে নতুন বাস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”তিনি আরো বলেন, “নতুন বাস চালু হলে সংশ্লিষ্ট রুটগুলোতে শিক্ষার্থীদের চাপ কমবে এবং নিয়মিত যাতায়াত আরো সহজ হবে। খুব শিগগিরই বাসগুলো রুটে নামানো হবে।”

এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, “বিশ্ববিদ্যালয়ে বাস সংকট দীর্ঘদিনের। নতুন ব্যাচের ক্লাস শুরু হওয়ায় সংকট আরো তীব্র হয়েছে। এজন্য, আমি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য রইছ উদ্‌দীন স্যার ও পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্যারের কাছে নতুন আটটি বাস সংযুক্ত করার দাবি জানিয়েছিলাম। পরবর্তীতে রইছ স্যারের আন্তরিকতা ও আতিক স্যারের উদ্যোগে এখন চারটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরো বলেন, “পর্যায়ক্রমে আরো বাস বাড়ানো হবে বলে আশা করছি। যেসব রুটে শিক্ষার্থীদের চাপ বেশি, সেসব রুটেই নতুন বাস দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পুরোনো কিছু অচল ও নষ্ট বাস মেরামতের কার্যক্রমও চলমান রয়েছে। সেগুলো সংস্কার শেষে পুনরায় চলাচলের উপযোগী করা গেলে পরিবহন সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন বাস সংযুক্ত হলে ক্লাস ও পরীক্ষাকেন্দ্রিক যাতায়াতে ভোগান্তি অনেকাংশে কমবে। বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

গরম খাবারে লেবুর রস মেশালেই ক্ষতি

Next Post

জাতীয় পার্টির নির্বাচনি ব্যয় ৫ লাখ টাকা

Next Post
জাতীয় পার্টির নির্বাচনি ব্যয় ৫ লাখ টাকা

জাতীয় পার্টির নির্বাচনি ব্যয় ৫ লাখ টাকা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.