• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ইইউ’র সম্মতি

admin by admin
May 12, 2026
in অর্থনীতি
0
ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ইইউ’র সম্মতি

RelatedPosts

ঈদে চামড়া সংরক্ষণে সরকারের বহুমুখী উদ্যোগ। গরুর চামড়া ঢাকায় প্রতি বর্গফুট ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা নির্ধারণ।

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার কমাতে কেন নির্দেশ নয়, হাইকোর্টের রুল

উন্মোচিত হলো দুর্দান্ত ফিচারের ইলেকট্রিক স্কুটার ‘GT25’


রুপসীবাংলা৭১ অর্থনীতি ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর সহিংসতার ঘটনায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ঝুলে থাকা নতুন নিষেধাজ্ঞায় সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এ সিদ্ধান্তের ঘোষণা দিয়ে বলেন, ‘অচলাবস্থা থেকে কার্যকর পদক্ষেপে যাওয়ার এটাই ছিল উপযুক্ত সময়। চরমপন্থা ও সহিংসতার পরিণতি রয়েছে।’

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেন, পশ্চিম তীরে উগ্র ও সহিংস বসতি স্থাপন কার্যক্রমে সমর্থন দেওয়া প্রধান ইসরাইলি সংগঠন ও তাদের নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘এ ধরণের গুরুতর ও অসহনীয় কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।’

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ও বসতি সম্প্রসারণের জবাবে নেওয়া এ পদক্ষেপ এতদিন আটকে ছিল হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিরোধিতার কারণে। তবে জাতীয়তাবাদী নেতা ও ইসরাইলপন্থী অরবান ক্ষমতাচ্যুত হয়ে পিটার মাগইয়ার দায়িত্ব নেওয়ার পর ভেটো প্রত্যাহারে এ পথ তৈরি হয়েছে।

ইইউ কর্মকর্তারা জানান, সাতজন বসতি স্থাপনকারী বা বসতি স্থাপনকারী সংগঠনকে কালো তালিকাভুক্ত করা হবে। একইসঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতিনিধিদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে জোটটি।

নতুন এ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্র যখন ইরানসহ বিভিন্ন স্থানে জিহাদি উন্মাদনার বিরুদ্ধে লড়ে ইউরোপের হয়ে কাজ করছে, তখন ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলি নাগরিক ও হামাসের মধ্যে মিথ্যা সমতা টেনে নিজেদের নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করেছে।’

ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)কে ‘ইহুদি বিদ্বেষী’ আখ্যা দিয়ে বলেন, তারা আত্মরক্ষাকারীদের হাত বেঁধে দেওয়ার চেষ্টা করছে।

পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ভিত্তি ছাড়াই ইসরাইলি নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।’

গাজা যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের সঙ্গে সহিংসতার ঘটনা ঘটছে।

ফিলিস্তিনি কর্মকর্তা ও জাতিসংঘের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রাণঘাতী হামলা বেড়েছে।

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এগিয়ে নিলেও, বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার মতো ইসরাইল বিরোধী আরও পদক্ষেপে এখনো সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি।

ব্রাসেলসে বৈঠকে পশ্চিম তীরের ইসরাইলি বসতি থেকে আসা পণ্য নিষিদ্ধ করার দাবিও আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রীরা।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, এ বিষয়ে এখন প্রস্তাব দেবে ইইউ’র নির্বাহী বিভাগ। এরপর সদস্য দেশগুলোর সমর্থন পর্যাপ্ত কি না, তা দেখা হবে।তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রস্তাব আসার আগে কোনো সিদ্ধান্ত হয়নি।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বছরে ১০ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যে ‘ফ্রম মিলিয়ন টু অ্যানুয়াল মিলিয়ন’ নতুন বৈশ্বিক কৌশল ঘোষণা

Next Post

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

Next Post
পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.