• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সুন্দরবনের দস্যু বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গুলিসহ আটক

admin by admin
May 12, 2026
in সারা বাংলা
0
সুন্দরবনের দস্যু বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গুলিসহ আটক

RelatedPosts

রাত ১টার মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

কক্সবাজারে পশুর হাটগুলোতে র‌্যাবের নিরাপত্তা জোরদার

মধুমাসে উত্তরাঞ্চলের জেলাগুলোতে জমে উঠেছে আম কাঠাল ও লিচুর বাজার


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) কে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের ধারাবাহিকতায় চতুর্থবারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” পরিচালনা করে মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধানকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিসসংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মে) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়।

অভিযানে মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি ১০০আই

Next Post

জমকালো আয়োজনে পর্দা উঠছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের

Next Post
জমকালো আয়োজনে পর্দা উঠছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের

জমকালো আয়োজনে পর্দা উঠছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.