• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জাল নোট ঠেকাতে কোরবানির পশুর হাটে বসবে বুথ

admin by admin
May 10, 2026
in অর্থনীতি
0
জাল নোট ঠেকাতে কোরবানির পশুর হাটে বসবে বুথ

RelatedPosts

ঈদে চামড়া সংরক্ষণে সরকারের বহুমুখী উদ্যোগ। গরুর চামড়া ঢাকায় প্রতি বর্গফুট ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা নির্ধারণ।

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার কমাতে কেন নির্দেশ নয়, হাইকোর্টের রুল

উন্মোচিত হলো দুর্দান্ত ফিচারের ইলেকট্রিক স্কুটার ‘GT25’


রুপসীবাংলা৭১ প্রতি‌বেদক : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় হাটে জাল নোট শনাক্তকরণ বুথ বসিয়ে ক্রেতা ও বিক্রেতাদের বিনামূল্যে নোট যাচাই ও টাকা গণনার সেবা দিতে বলা হয়েছে।

রবিবার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল নোট চক্র সক্রিয় হয়ে ওঠে। এ কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটগুলোতে অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে জাল নোট শনাক্তকরণ সেবা দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত এই সেবা চালু রাখতে বলা হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, ঢাকার বাইরে যে সব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভার অনুমোদিত পশুর হাটগুলো বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিসের নেতৃত্বে গৃহীত অনুরূপ ব্যবস্থায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ব্যাংকগুলোর সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় বা প্রধান শাখাগুলোকে নির্দেশনা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের অফিস নেই- এমন জেলাগুলোর সিটি কর্পোরেশন, পৌরসভা ও থানা বা উপজেলার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের এ-সংক্রান্ত দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংকের চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের চেস্ট শাখার মাধ্যমে বণ্টনকৃত দায়িত্ব অনুযায়ী ব্যাংকের জেলা বা উপজেলা পর্যায়ের শাখাগুলো যাতে পশুর হাটগুলোতে নোট যাচাই সংক্রান্ত সেবা দেয়, সে বিষয়ে সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

পশুর হাটে স্থাপিত বুথে নোট কাউন্টিং মেশিনের সাহায্যে নগদ অর্থ গণনার সুবিধা দিতে হবে; বুথ স্থাপন কার্যক্রমের সুবিধার্থে ও সহযোগিতার জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, জেলা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ, উপজেলা নির্বাহী অফিসার বা সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষ ও অনুমোদিত হাটের দায়িত্বপ্রাপ্ত ইজারাদার এবং সার্বিক নিরাপত্তার জন্য (প্রয়োজনে) সংশ্লিষ্ট পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে; বুথে নোট যাচাইকালে কোনো জাল নোট ধরা পড়লে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বুথে ব্যাংকের নাম ও সেই সঙ্গে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ লেখা ব্যানার বা নোটিশ প্রদর্শন করতে হবে; ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসম্বলিত ভিডিও চিত্রটি ব্যাংকের শাখাগুলো ঈদের আগ পর্যন্ত প্রতি কর্মদিবসে গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে পুরো ব্যাংকিং সময়ে প্রদর্শন করবে বলে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সিদ্ধিরগঞ্জ বিহারী ক্যাম্পে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বৈষম্য বিরোধী এবং মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার অপচেষ্টা

Next Post

মব কালচার বন্ধে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
মব কালচার বন্ধে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

মব কালচার বন্ধে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.