রুপসীবাংলা৭১ প্রতিবেদক : সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে আখি আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে বিকেল ৪টার দিকে খলা থেকে ধান আনার সময় এই ঘটনা ঘটে।
নিহত আখি আক্তার (১৫) নলুয়ারপাড় গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ‘ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের’ দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরু হলে ঘরের সামনে খলায় শুকাতে দেওয়া ধান আনতে যায় আখি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে বিয়েই করতাম না ওখানে: সংসদে স্পিকারসুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে বিয়েই করতাম না ওখানে: সংসদে স্পিকার
ঘটনার সত্যতা নিশ্চিত সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ জানান, বিকেলে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

