• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ঢাকায় মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

admin by admin
May 11, 2026
in Uncategorized
0
ঢাকায় মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

RelatedPosts

৯ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা  রাজনীতির সাহসী চরিত্র শফিউল আলম প্রধান

ইতিহাসের সবচেয়ে বড় অভিশাপ মৃত্যু না—নিজের ভুলের ভেতর বেঁচে থাকা

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা, ৯ মে, ২০২৬ — আজ ঢাকাস্থ রাশিয়ান হাউস এবং বাংলাদেশস্থ রুশ ফেডারেশনের দূতাবাস-এর যৌথ উদ্যোগে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধে’ (Great Patriotic War) বিজয়ের ৮১তম বার্ষিকী স্মরণে উপলক্ষে আজ বেশ কয়েকটি হাই-প্রোফাইল স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।


দিনের কর্মসূচি শুরু হয় ঢাকাস্থ রুশ দূতাবাসে ভাবগম্ভীর “অমর রেজিমেন্ট” (Immortal Regiment) শোভাযাত্রার মাধ্যমে। এতে অংশগ্রহণকারীরা তাদের সেইসব পূর্বপুরুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। এ সময় উপস্থিত সকলে সামরিক বীরত্ব ও স্মৃতির শ্রদ্ধেয় প্রতীক ‘সেন্ট জর্জ রিবন’ (Ribbon of Saint George) পরিধান করেছিলেন।

আনুষ্ঠানিক পর্বে বিশিষ্ট বক্তাগণ মহান বিজয়ের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুশ হাউজের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনেই। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন কম্প্যাট্রিয়টস্ অ্যাসোসিয়েশন ‘রোদিনা’ (Rodina)র সভাপতি এলেনা বাস, সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (SAAB)-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং লিবারেশন ওয়ার একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ।

সকালের সেশনের মূল আকর্ষণ ছিল বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মান্যবর রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন-এর মূল বক্তব্য। তিনি একটি ‘মটো-অটো র‍্যালি’-র শুভ উদ্বোধন করেন। রুশ ও বিজয় দিবসের পতাকায় সজ্জিত গাড়ি ও মোটরসাইকেলের একটি বর্ণাঢ্য বহর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুলশান এলাকা প্রদক্ষিণ করে এবং ঢাকাস্থ রুশ হাউজে এসে র‍্যালিটি সমাপ্ত হয়।

কর্মসূচির পরবর্তী অংশে রাশিয়ান হাউসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং “স্মৃতি দেয়াল” (Wall of Memory) উদ্বোধন করা হয়। তরুণ শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী ‘কালিনকা’(Kalinka) নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর ঐতিহাসিক কিছু সংগীতের পাশাপাশি রবার্ট রোঝডেসটভেনস্কির “রেকুয়িয়েম” (Requiem) এবং কনস্ট্যান্টিন সিমোনভের কালজয়ী কবিতা “ওয়েট ফর মি” ((Wait for me) আবৃত্তি করা হয়।
অনুষ্ঠানের একটি অত্যন্ত আবেগপূর্ণ অংশে মহান যুদ্ধে জীবন উৎসর্গকারী বীরদের স্মরণে একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর ‘রোদিনা’ অ্যাসোসিয়েশনের সদস্যরা যুদ্ধে হারানো তাদের প্রিয়জনদের স্মৃতিচারণ করেন এবং স্মৃতি দেয়ালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে “তেমনায়া রোদিনা নোচ”, “স্মুগ্লিয়াঙ্কা”, “আলিওশা” এবং বিজয়ের জয়গান “দেন পোবেদি”-র মতো কিংবদন্তি রুশ যুদ্ধকালীন সংগীত সমবেতভাবে গাওয়ার মাধ্যমে। এই উদযাপন কেবল অতীতকে সম্মানই জানায়নি, বরং রাশিয়া ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকেও আরও সুদৃঢ় করেছে।

Previous Post

বাংলাদেশের টিভিকে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছেনা:

Next Post

তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের প্রজ্ঞা-আত্মা’র আলোচনা সভা

Next Post
তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের প্রজ্ঞা-আত্মা’র আলোচনা সভা

তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের প্রজ্ঞা-আত্মা’র আলোচনা সভা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.