• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মাননীয় প্রধানমন্ত্রী বরবার খোলা চিঠি

admin by admin
May 7, 2026
in অন্যান্য
0
মাননীয় প্রধানমন্ত্রী বরবার খোলা চিঠি

RelatedPosts

পকেট খালি? মেনে চলুন টাকা সঞ্চয়ের এই টিপসগুলো

আস্থার সংকটে রাষ্ট্র অনিশ্চয়তার বৃত্তে জনজীবন : কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১৭ আসনের পল্লবীতে ভূমিদস্যুদের হাত থেকে বসতভিটা রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন। আপনি মানবতার জনক, আপনি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, আপনি নিজেও একজন ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান আপনি আমার দুঃখ বুঝবেন । আমি মোহাম্মদ আলী (৬৫), আপনার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের একজন সাধারণ ও শান্তিপ্রিয় নাগরিক। আজ আমি ও আমার পরিবার ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কবলে পড়ে নিঃস্ব হওয়ার পথে। আপনার হস্তক্ষেপই এখন আমাদের শেষ ভরসা। দীর্ঘদিন যাবত এই মাহবুব আলম শেখ জাল কাগজ পত্র তৈরি করে আমার কাছে ৫ কোটি টাকা দাবী করে। দাবী কৃত টাকা না দিলে আমাকে শান্তিতে বসবাস করতে দিবে না, সেই ধারাবাহিকতায় ০৩রা অক্টোবর ২০২৫ এ আমার জমির ভাউন্ডারী দেয়াল ভংচুর করে এবং মালামাল লুট করে তখন আমি নিরুপায় হয়ে সাংবাদিক সম্মেলন করি এবং মানিকদি সেনাক্যাম্পে অভিযোগ দেই তখন সেনাক্যাম্পে তারা আমাকে লিখিত দেয় যে আমাদের এখানে কোনো দাবীদাবা নেই, কিন্তু জাতীয় নির্বাচনের পর তারা পুনরায় আমার কাছে চাদা হিসাবে ৫ কোটি টাকা দাবী করে, দাবী কৃত টাকা না দেওয়ার কারণে গত ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় পল্লবী থানার বাইগারটেক এলাকায় আমার পৈত্রিক ও বৈধ ক্রয়সূত্রে মালিকানাধীন বসতবাড়িতে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী তান্ডব চালায়। ১. মোঃ মাহবুব আলম শেখ, ২. মো: মাহবুব আলম মন্টু এবং ৩. মো: মানিক সহ অজ্ঞাতনামা আরও শতাধিক সন্ত্রাসী বুলডোজার দিয়ে আমার বসতবাড়ি গুঁড়িয়ে দেয়। তারা শুধু ঘরবাড়ি ভাঙচুরই করেনি, আমার ভাড়াটিয়াদের মারধর করে ঘরছাড়া করেছে এবং নগদ টাকা ও মালামালসহ প্রায় ২ কোটি টাকার সম্পদ লুটপাট করেছে। বর্তমানে তারা আমাকে ও আমার সন্তানদের সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। জমির বৈধতা: জেলা- ঢাকা, থানা- পল্লবী, মৌজা- বাউনিয়া, সিএস ৫৫৪, এসএ-১০৯০, ১০৩৫ এবং আরএস-৬৯৪ নং খতিয়ানের সিএস ও এসএ-৩২৯০ এবং আরএস-১০০৮১, ১০০৮২ ও ১০০৮৪ নং দাগ, যাহার ঢাকা সিটি জরিপে ৯৩৫৭ নং খতিয়ানের ৩৩৮১৮ নং দাগে ৩১.৪৪ শতাংশ এবং ১৩৩৫৪ নং খতিয়ানের ৩৩৮১৮ নং দাগে ১৪.১২ শতাংশ, সর্বমোট ৪৫.৫৬ শতাংশ সম্পত্তি। যাহাতে আমি দীর্ঘ ৫০ বছর যাবত সরকারের ধার্যকৃত সকল ট্যাক্স ও খাজনা পরিশোধ করে, শান্তিপূর্ণভাবে বসবাস করে আসতেছি। অত্র জমিতে রাজউকের ভুমির ছাড়পত্র ছিলো । অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, ঘটনার পর আমি পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পরবর্তীতে জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার বরাবরও আবেদন জানিয়েছি। কিন্তু আজ অবধি সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা জাতির বিবেক। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার এলাকার ভোটার। আপনার এলাকায় যদি একজন বৃদ্ধ নাগরিক নিজের বৈধ সম্পত্তিতে নিরাপদ না থাকে, তবে আমরা কার কাছে যাবো? আমি আপনার নিকট আমার পৈত্রিক ভিটা পুনরুদ্ধার এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পরিবারবর্গ।

Previous Post

জুলাই বিপ্লব কোনো সাধারণ ক্ষমতার পরিবর্তন ছিল না : আশরাফ আলী হাওলাদার

Next Post

হাওরের ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের পুনর্বাসনের ৩ দফা দাবিতে মানববন্ধন

Next Post
হাওরের ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের পুনর্বাসনের ৩ দফা দাবিতে মানববন্ধন

হাওরের ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের পুনর্বাসনের ৩ দফা দাবিতে মানববন্ধন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.