• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

প্রক্সি প্রতিযোগী দিয়ে স্বর্ণ জয়ের অভিযোগ, ইবি ঘিরে বিতর্ক

admin by admin
May 5, 2026
in শিক্ষা-সংস্কৃতি
0
প্রক্সি প্রতিযোগী দিয়ে স্বর্ণ জয়ের অভিযোগ, ইবি ঘিরে বিতর্ক

RelatedPosts

শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ঢাবিতে একাডেমিক প্রোগ্রাম চালু হচ্ছে

গেন্ডারিয়া হাই স্কুল-এর নবগঠিত এডহক কমিটির সভাপতি সাবেক জবিয়ান মোস্তাফিজুন নূর লিটু

অভিযুক্ত গ্রেপ্তার দাবিতে জাবিতে জাকসুর বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ‘প্রক্সি প্রতিযোগী’ অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) বিষয়টি জানাজানি হলে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এর আগে সোমবার (৪ মে) ভোরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হয়ে ওই প্রতিযোগিতায় অংশ নেওয়া হয় বলে জানা যায়।

জানা গেছে, ৮০০ মিটার দৌড় ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাশরুর রহমান। দ্বিতীয় হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খালিদ মহিবুল্লাহ, তৃতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরিফুল ইসলাম এবং চতুর্থ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আহমেদ। তবে প্রথম স্থান অর্জনকারীকে ঘিরে প্রক্সি বিতর্ক শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, মাশরুর রহমান প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা থাকলেও তিনি অংশ নেননি; বরং তার পরিবর্তে অন্য একজন ব্যক্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন। তবে ওই ‘প্রক্সি’ ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ রয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক সাহেব আলীর একজন ছাত্র। অন্যান্য প্রতিযোগীদের দাবি, যাকে প্রথম স্থান অধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছে, তাকে তারা মাঠে প্রতিযোগিতায় অংশ নিতে দেখেননি। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসতর্কতা বা যোগসাজশে এ ঘটনা ঘটেছে।

দ্বিতীয় স্থান অধিকারী খালিদ মহিবুল্লাহ বলেন, প্রদর্শিত ছবির ব্যক্তি এবং মাঠে দৌড়ানো ব্যক্তি এক নন। আমি যাকে দেখেছি, তাকে প্রথম স্থান অধিকারী হিসেবে ঘোষিত ব্যক্তির সঙ্গে মিলাতে পারিনি।চতুর্থ স্থান অধিকারী শাহরিয়ার আহমেদও একই অভিযোগ করে বলেন, প্রকৃত প্রতিযোগীর শারীরিক গঠন ও ফিটনেস ঘোষিত ব্যক্তির সঙ্গে মেলে না।এদিকে অভিযুক্ত মাশরুর রহমান বলেন, তিনি প্রতিযোগিতায় অংশ নেননি এবং তার পরিবর্তে অন্য একজন অংশ নিয়েছেন। তবে পরে তার বক্তব্যে অসঙ্গতি দেখা দিলে তিনি ফোন কেটে দেন এবং এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, তার বিভাগে একই নামে অন্য কোনো শিক্ষার্থী নেই।ইবির প্রশিক্ষক সাহেব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই সময়ে উপস্থিত ছিলাম না এবং বিষয়টির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যারা এন্ট্রি সম্পন্ন করেছেন, তারাই বিষয়টি ভালোভাবে বলতে পারবেন।শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, বিষয়টি আমাদের অজান্তে ঘটেছে এবং তদন্ত চলছে। তিনি জানান, প্রকৃত অংশগ্রহণকারীদের যাচাই করে পুরস্কার পুনর্বিন্যাসের প্রক্রিয়া চলছে।শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের পরিচালক অধ্যাপক ড. শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ফেডারেশন কাপ :ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

Next Post

চিংড়ি খাতের জন্য অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা

Next Post
চিংড়ি খাতের জন্য অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা

চিংড়ি খাতের জন্য অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.