• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জলাবদ্ধতা নিরসনে মেগাপ্ল্যান, মাঠে ১৯ সদস্যের সমন্বয় কমিটি

admin by admin
May 5, 2026
in সারা বাংলা
0
জলাবদ্ধতা নিরসনে মেগাপ্ল্যান, মাঠে ১৯ সদস্যের সমন্বয় কমিটি

RelatedPosts

রাত ১টার মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

কক্সবাজারে পশুর হাটগুলোতে র‌্যাবের নিরাপত্তা জোরদার

মধুমাসে উত্তরাঞ্চলের জেলাগুলোতে জমে উঠেছে আম কাঠাল ও লিচুর বাজার


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা দূর করতে ১৯ সদস্যের উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি মাঠে কাজ শুরু করেছে। স্থানীয় সরকার বিভাগ গত ৩০ এপ্রিল কমিটি গঠনের প্রজ্ঞাপন জারির পর থেকেই সভা, তদারকি ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।সমন্বয়ের অভাব দূর করে জলাবদ্ধতা নিরসন এবং বছরজুড়ে খাল-নালা সচল রাখতে কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে নগরীর ৫০০টির বেশি নালা এবং ২৫টির বেশি খাল পরিষ্কারের বড় উদ্যোগ হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

কমিটির আহ্বায়ক করা হয়েছে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন। এছাড়া সেনাবাহিনী, চট্টগ্রাম ওয়াসা, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ, বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং চসিকের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এতে যুক্ত রয়েছেন। বিশেষজ্ঞ সদস্য হিসেবে রাখা হয়েছে জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম সভাতেই বর্ষা মৌসুম সামনে রেখে জরুরি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। কমিটির সদস্যরা নিয়মিত জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করছেন এবং পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নিচ্ছেন। চসিক জানিয়েছে, নগরীর পানি চলাচল স্বাভাবিক রাখতে ৫০০টির বেশি ছোট-বড় নালা এবং ২৫টির বেশি গুরুত্বপূর্ণ খাল থেকে পলি, ময়লা ও আবর্জনা অপসারণের কাজ দ্রুতগতিতে চলছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—সারা বছর খাল ও নালা সচল রাখা, বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের সমন্বয় করা, নতুন প্রকল্প গ্রহণ, চলমান কাজ তদারকি, অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান। গত কয়েক বছরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় নগরবাসী কাঙ্ক্ষিত সুফল পায়নি। সর্বশেষ মৌসুমের প্রথম বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়।কমিটির সদস্যসচিব মো. আশরাফুল আমিন বলেন, সব সংস্থা এখন এক টেবিলে কাজ করছে। বর্ষার আগেই নালা-খাল সচল করে নগরবাসীকে স্বস্তি দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন

Next Post

অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদকে নদ-নদী ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য সম্মাননা প্রদান করেছে বাপা

Next Post
অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদকে নদ-নদী ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য সম্মাননা প্রদান করেছে বাপা

অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদকে নদ-নদী ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য সম্মাননা প্রদান করেছে বাপা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.