• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জবিতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

admin by admin
May 3, 2026
in রাজনীতি
0
জবিতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

RelatedPosts

রক্ষক যদি ভক্ষক হয়, বাস্তবে কোনো সুফল দেখা যায় না : চরমোনাই পীর

যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা সোমবার

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই নবীনবরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি এবং সহপাঠীদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।” তিনি আরও বলেন, “নবীন শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। সুশিক্ষা, নৈতিকতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে তাদের গড়ে উঠতে হবে। আমরা চাই, তারা মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাক।”

তিনি জানান, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চায় এবং যেকোনো সমস্যা বা প্রয়োজনে সহযোগিতা করার চেষ্টা করবে।
সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “নবীনদের জন্য বিশ্ববিদ্যালয় জীবন একটি নতুন যাত্রা। এই পথচলায় তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। আমরা চাই, তারা ভয়মুক্তভাবে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করুক।”

কর্মসূচিতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, “আমরা আশাবাদী, আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন সহপাঠীদের শিক্ষাজীবন স্মরণীয় হয়ে থাকবে।” ছাত্রনেতা মোস্তাফিজ রুমি নবীনদের সাফল্য কামনা করেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান মাহমুদ, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নাহিয়ান বিন অনিক, নজরুল ইসলাম মামুন, রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাসেল মিয়াসহ অন্যান্য সদস্যরা।

Previous Post

এবার ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

Next Post

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রীর

Next Post
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রীর

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রীর

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.