• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আইপিএলে আর ফিরতে চান না ওয়ার্নার

admin by admin
April 29, 2026
in খেলাধুলা
0
আইপিএলে আর ফিরতে চান না ওয়ার্নার

RelatedPosts

রিয়ার হ্যাটট্রিকে এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয়

ম্যারাথনে অজেয় সেবাস্তিয়ান এবার গড়লেন নতুন ইতিহাস

নিজস্ব প্রতিনিধিঃ

আইপিএলে যেখানে শেষ ডেভিড ওয়ার্নারের, সেখানেই শুরু পিএসএলের। সবশেষ দুই মৌসুমে তিনি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি ব্যাটার আর ফিরতে চান না আইপিএলে।

এবারের পিএসএলে ওয়ার্নার ছিলেন করাচি কিংসের অধিনায়ক। গতকাল রাতে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিশাল এক পোস্ট দেন। যার শেষটা ছিল, ‘ আমাদের যথাযথ নিরাপত্তা দেওয়ায় নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ধন্যবাদ। ট্রাফিক জ্যামের মধ্যেও ধৈর্য ধরে দর্শকেরা ম্যাচ দেখতে এসেছেন। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি, শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।’

ওয়ার্নারের আবেগঘন বার্তা দেওয়ার পর এক ভক্ত মন্তব্য করেন, ‘পিএসএল ছেড়ে আইপিএলে ফিরে এলেই তোমার ভালো হবে।’ সেই ভক্তের মন্তব্যের পর আরও অনেকেই ওয়ার্নারকে আইপিএলে ফেরার পরামর্শ দিয়েছেন। এবার কৌশলে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘এখন সেটার কোনো প্রয়োজন নেই।’

ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংস এবার লিগ পর্বেই বিদায় নিয়েছে। ১০ ম্যাচে পাঁচটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ১০ পয়েন্টের সঙ্গে -০.৮৬৯ নেট রানরেট নিয়ে আট দলের মধ্যে ছয় নম্বরে থেকে শেষ করে ওয়ার্নারের দল। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার গত রাতে ইনস্টাগ্রামে এক বার্তায় লেখেন, ‘ফলটা আমাদের প্রত্যাশামতো হয়নি। কিন্তু দলের ভেতর যে উদ্দীপনা, দৃঢ়তা এবং মানসিকতা দেখেছি, তা অসাধারণ। দারুণ এক পরিবেশ ছিল। ভবিষ্যতের জন্য শুভকামনা। আতিথেয়তার জন্য পিএসএলকে অসংখ্য ধন্যবাদ।’

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ১৮৪ ম্যাচ খেলেছেন ওয়ার্নার। ৪ সেঞ্চুরি ও ৬২ ফিফটিতে করেন ৬৫৬৫ রান। গড় ও স্ট্রাইকরেট ৪০.৫২ ও ১৩৯.৭৭। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেবার রানার্সআপ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এখন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

Previous Post

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

Next Post

মানসিক প্রশান্তি লাভের চার উপাদান

Next Post

মানসিক প্রশান্তি লাভের চার উপাদান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.