• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রিয়ার হ্যাটট্রিকে এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

admin by admin
April 28, 2026
in খেলাধুলা
0
রিয়ার হ্যাটট্রিকে এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

RelatedPosts

আইপিএলে আর ফিরতে চান না ওয়ার্নার

কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয়

ম্যারাথনে অজেয় সেবাস্তিয়ান এবার গড়লেন নতুন ইতিহাস


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : ইন্দোনেশিয়ার জার্কাতায় ইতিহাস লিখেই চলছে বাংলাদেশ নারী হকি দল। গত পরশু হংকং চায়নাকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিয়েছে। আর আজ সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন আইরিনা রিয়া-অর্পিতারা।

সেমিফাইনালে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ।কেননা ১-১ ড্রয়ে ম্যাচ শেষ হওয়ার মাত্র ৪ মিনিট বাকি ছিল। ম্যাচের মোড় ঘোরানোর জন্য এই সময়টুকুকেই বেছে নিল বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে রিয়া। পর পর দুই মিনিটে ২ গোল করে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দেন তিনি।শেষ বাঁশি বাজার পর বাংলাদেশের মেয়েদের উদযাপনটা ছিল দেখার মতো, বাঁধনভাঙা।

চতুর্থ কোয়ার্টারের ৫৭ ও ৫৮ মিনিটে গোল করেন রিয়া। এর আগে প্রথম কোয়ার্টারে বাংলাদেশ লিডও এনে দেন তিনি। হ্যাটট্রিকের প্রথমটি করেন ম্যাচের অস্টম মিনিটে।অবশ্য সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি সিঙ্গাপুর। ৪ মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান চিয়া চেরিল। মাঝের দুই কোয়ার্টারে কোনো দল গোলের দেখা পায়নি।

অথচ, এবারই প্রথমবার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছে বাংলাদেশের মেয়েরা। আর প্রথম আসরেই বাজিমাত করেছে বাংলাদেশ।চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলের ড্রয়ে টুর্নামেন্ট শুরু হলেও পরের দুই ম্যাচের জয়ে এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারানোর বিপরীতে হংকং চায়নাকে ২-১ গোলে পরাজিত করেন রিয়া-অর্পিতারা।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মহানবী (সা.) যাকে উম্মাহর সবচেয়ে বিশ্বস্ত বলেছিলেন

Next Post

বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা

Next Post
বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা

বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.