• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসবে না ইরান

admin by admin
April 25, 2026
in আন্তর্জাতিক
0
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসবে না ইরান

RelatedPosts

হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন

ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন

ট্রাম্পের ডিনারে গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্ত


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছালেও তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তারা সরাসরি কোনো বৈঠকে বসবে না।

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। পাকিস্তানের সঙ্গে আলোচনা করতেই ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র পাকিস্তানের শীর্ষপদের কর্মকর্তাদের সাথেই বৈঠক করবেন।

“ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের মতামত শুধুমাত্র পাকিস্তানকে জানানো হবে” তিনি বলেছেন।

এদিকে এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কমকর্তারা এখন ‘তাদের সাথেই আলোচনা করছেন যারা ইরানের ক্ষমতায় রয়েছে’।

তিনি দাবি করেছেন, ‘ইরানিরা একটি প্রস্তাব দিতে যাচ্ছে, আমাদের সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।’ তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আলোচনায় অংশ নিতে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের ইসলামাবাদের পথে রওনা হওয়ার কথা রয়েছে।

শীর্ষ পর্যায়ের এই আলোচনা ঘিরে ইসলামাবাদ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশিরভাগ প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে ও গণপরিবহন স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে ইসলামাবাদে অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকটি কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল। নতুন করে শুরু হওয়া এই কূটনৈতিক তৎপরতা বৈশ্বিক অর্থনীতিতে স্বস্তি আনতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু

Next Post

দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

Next Post
দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.