• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইসরায়েলি আগ্রাসন,লেবাননে নিহত বেড়ে ২১৬৭, যুদ্ধবিরতি কবে?

admin by admin
April 15, 2026
in আন্তর্জাতিক
0
ইসরায়েলি আগ্রাসন,লেবাননে নিহত বেড়ে ২১৬৭, যুদ্ধবিরতি কবে?

RelatedPosts

SAAB ও রাশিয়ান হাউস ইন ঢাকা আয়োজন করল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানআন্তর্জাতিক নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বন্ধুত্ব ও সাংস্কৃতিক মিলনমেলা

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হয় ইসরায়েলি আগ্রাসন। এতে এখন পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে এর মধ্যে ‘শিগগিরই’ একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, ২ মার্চ থেকে দেশজুড়ে ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৭ হাজার ৬১ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে ৩ লাখের বেশি শিশু।

এদিকে হিজবুল্লাহর মুখপাত্র ও পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি বলেছে, ইরান ও আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টায় লেবাননে ‘শিগগিরই’ একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

লেবাননের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা আলজাজিরাকে নিশ্চিত করেছেন, লেবাননে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে। তবে এই যুদ্ধবিরতি কখন শুরু হবে বা কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা দিতে পারেননি।

উভয় কর্মকর্তাই জানিয়েছেন, এই যুদ্ধবিরতির মেয়াদ সম্ভবত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয়, তার ওপর নির্ভর করবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

Next Post

বাড়ল সোনার দাম, ভরি কত?

Next Post
বাড়ল সোনার দাম, ভরি কত?

বাড়ল সোনার দাম, ভরি কত?

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.