ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সবুজ জ্বালানী বিষয়ক প্রচারণা কর্মসুচির আওতায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin by admin
April 14, 2026
in সারা বাংলা
0
চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সবুজ জ্বালানী বিষয়ক প্রচারণা কর্মসুচির আওতায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি ঃ

চট্টগ্রাম, ১৪ এপ্রিল, ২০২৬: সৌর ভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি, পানি ও বায়ু বিদ্যুতের মতো প্রাকৃতিক উৎস থেকে উৎপাদিত জ্বালানী যা সবুজ জ্বালানী নামে পরিচিত জ্বালানী ব্যবহার বাড়ানো ও এ বিষয়ে তরুন প্রজন্মকে সচেতন করতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সবুজ জ্বালানী বিষয়ক প্রচারণা কর্মসুচির আওতায় চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটস্থ এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল ২০২৬ বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, ‘ক্লিন’ এবং ‘বিডব্লিউজিইডি’-এর উদ্যোগে আয়োজিত এ প্রচারণা কর্মসূচিতে বিদ্যালয়ের বিপুল পরিমান শিক্ষার্থী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

নুতন প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীরা সৌর, পানি ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব ও পরিবেশ সুরক্ষায় সকল মহলের ভূমিকা নিয়ে রচনার মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করেন এবং চিত্রাঙ্কনের মাধ্যমে বিষয়টি ফুটিয়ে তোলেন।

প্রচারণা কর্মসুচির অংশহিসাবে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যাব চট্টগ্রাম ক্যাব বিভাগীয় সংগঠক রাসেল উদ্দীনের সঞ্চালনায় এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালেয়র প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ লায়ন ওসমান সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, দৈনিক পূর্বদেশের বার্তা প্রধান আবু মোশারফ রাসেল, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চান্দগাও থানা সভাপতি মোঃ জানে আলম, আইএসডিই বাংলাদেশের প্রজেক্ট অফিসার রাইসুল ইসলাম, অডমিন অফিসার আবদুল মান্নান জিহাদপ্রমুখ।

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, বৈশ্বিক যুদ্ধসহ নানা কারণে জ্বালানী নিরাপত্তা আজকে হুমকির সম্মুখীন। সেকারণে প্রাকৃতিক উৎস থেকে জ্বালানী সরবরাহের বিষয়ে সক্ষমতা বাড়াতে সরকারকে যে রকম উদ্যোগী হতে হবে, সাধারণ জনগনকেও এগিয়ে আসতে হবে। এ জন্য সবুজ জ্বালানীর সক্ষমতা বাড়াতে জনসচেতনতার বিকল্প নাই। আর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য হলো, তরুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব সবুজ জ্বালানির ব্যবহার সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা।

দৈনিক পূর্বদেশের বার্তা প্রধান আবু মোশারফ রাসেল বলেন, আজকের শিক্ষার্থীরা জাতির ভবীষ্যত সেকারণে তাদের মাঝে টেকসই জ্বালানী নিয়ে এধরনের আয়োজন আরও বেশী হওয়া দরকার। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও বাড়ানো হলে জাতি উপকৃত হবে।

প্রচারণা কর্মসুচি শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Previous Post

নববর্ষ ১৪৩৩ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Next Post

বৈশাখ হোক সবার: ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনে প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীউপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকা

Next Post
বৈশাখ হোক সবার: ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনে প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীউপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকা

বৈশাখ হোক সবার: ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনে প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীউপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.